|
মুসলমানদের সাথে ওবামার ইফতার |
|
|
নিউজ-বাংলা ডেস্ক
|
|
শনিবার, ১১ আগস্ট ২০১২ |
যুক্তরাষ্ট্রের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য মার্কিন মুসলমানদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রমজান উপলক্ষে গতকাল ১০ই আগষ্ট ইফতার পার্টিতে শুক্রবার হোয়াইট হাউজে মুসলিম নেতাদের সন্মানে ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারক ওবামা এ কথা বলেন।
মুসলিম বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক তৈরিতে তিনি বদ্ধপরিকর এই অংগীকার পূনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রকাশ্যে নিজ নিজ ধর্ম পালনে আমেরিকানদের অধিকার আছে। ধর্মশালায় প্রার্থনা করতে আমেরিকানদের ভয়ের কিছু নেই । আমেরিকায় যে কোন ধর্মের ওপর আঘাত মানে সকল আমেরিকানদের স্বাধীনতার ওপর আঘাত। সম্প্রতি শিখ ধর্মাশ্রমে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে মার্কিন এ প্রসিডেন্ট বলেন, আজ রাত থেকে এই ধরনের সহিংসতার কোন ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটবেনা। অনুষ্টিত এ ইফতার মাহফিলে কংগ্রেসের দুই মুসলিম সদস্য ছাড়াও মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত এবং মুসলিম-আমেরিকানদের প্রতিনিধিত্বকারী শতাধিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। |
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|