মূলপাতা arrow খবর arrow দেশ arrow ঈদ কেনাকাটায় হুমায়ূন আহমেদ
ঈদ কেনাকাটায় হুমায়ূন আহমেদ প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শনিবার, ১১ আগস্ট ২০১২

 
  ঈদ কেনাকাটায় এবার তরুন তারুন্যের সাথে জটিয়ে আছে হুমায়ূন আহমেদ। সদ্য প্রয়াত জননন্দিত এ নির্মাতা ও কথাসাহিত্যিকের সৃষ্টি ‘হিমু’ চরিত্রের হলুদ পাঞ্জাবি এবার ঈদে ছেলের এক নম্বর পছন্দের তালিকাতে।

 একই সঙ্গে তার নির্মিত বিভিন্ন নাটক, সিনেমা ও অনবদ্য সৃষ্টির উপন্যাস গ্রন্থগুলোর মোড়ক দিয়ে তৈরি পোশাকের চাহিদাও রয়েছে ব্যাপক। শুধু পোশাকই নয়, ঈদের বিনোদন হিসেবে ও লম্বা ছুটিতে সময় কাটাতে বই এবং সিনেমা-নাটকের অডিও-ভিডিও কিনতেও ক্রেতারা ব্যাপকভাবে বেছে নিচ্ছেন হুমায়ূন আহমেদকেই।

রাজধানীর তরুণ ক্রেতাদের বেশিরভাগই উঠে পড়ে কিনছেন হলুদ পাঞ্জাবি কিংবা ফতুয়া।   এ চিত্রই দেখা গেছে দেশের  সর্বত্র। কেবল হিমুর হলুদ পাঞ্জাবিই নয়, হুমায়ূন আহমেদের মুখাবয়ব অঙ্কিত টি-শার্ট ও তার জনপ্রিয় বিভিন্ন গ্রন্থের মোড়ক দিয়ে তৈরি জামাও বিক্রি হচ্ছে দেদার।    বিশেষ করে ১৬ থেকে ৩৫ বছর বয়সী ক্রেতারাই এ ধরণের পোশাকের প্রতি আকৃষ্ট  হচ্ছে।
 
শুধু তাই নয়, এবার ঈদে নাটক ও সিনেমার বাজারেও হুমায়ূন আহমেদের প্রাধান্য চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে বিভিন্ন অডিও-ভিডিও দোকানগুলোতে হুমায়ূন আহমেদ নির্মিত নাটকের জমজমাট বিক্রি হচ্ছে। হঠাৎ করেই হুমায়ূন আহমেদের নাটকের এতো বেশি চাহিদা হওয়ায় দোকানিরাও খানিকটা হিমশিম খেয়ে যাচ্ছেন ।
 

ঈদকে কেন্দ্র করে বইয়ের বাজারেও বিক্রির তালিকার শীর্ষে রয়েছে হুমায়ূন আহমেদের বই। লেখকের নতুন পুরোনো সব বই এখন পাঠকরা লুফে নিচ্ছে প্রচণ্ড আগ্রহে। খণ্ড খণ্ড অনেক গ্রন্থের ভারি ভলিউমও কিনে নিয়ে যাচ্ছেন কেউ কেউ।  হুমায়ুন আহমেদ  তো আর কোনদিন ফিরে আসবেন না। তাই ঈদের লম্বা ছুটিতে তার বইগুলোর মাঝে তাকে খুঁজে ফেরার চেষ্টা করছে  প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। 

ঈদে হুমায়ূন আহমেদকে ঘিরে তরুণদের এমন উৎসাহকে অনেকেই ইতিবাচক দিক হিসেবে দেখছেন। অনেকেই বলছেন, তিনি চলে গেলেও অগণিত ভক্তরা এমন ভালোবাসাতেই বাঁচিয়ে রাখবেন হুমায়ূন আহমেদকে।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates