মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow জেনারেল মইন গ্রীনকার্ড পেয়েছেন
জেনারেল মইন গ্রীনকার্ড পেয়েছেন প্রিন্ট কর
বর্নমালা নিউজ। নিউইয়র্ক   
শনিবার, ১১ আগস্ট ২০১২

বাংলাদেশের ওয়ান এলেভেনের নায়ক জেনারেল মইন যুক্তরাষ্ট্রে গ্রীন কার্ড পেয়েছেন বলে জানা গেছে। জেনারেল মইনের ঘনিষ্ঠ একটি সূত্র  জানিয়েছে গ্রীনকার্ড পেতে জেনারেল মইনের কোন বেগ পেতে হয়নি। যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বিশেষ মর্যাদায়  তা দিয়েছে।

 ধারণা করা হচ্ছে গ্রীনকার্ড নিয়ে শীঘ্রই তিনি বাংলাদেশে যাবেন বিডিআর হত্যা মামলায় সাক্ষ্য দিতে। এদিকে জেনারেল মইনের ঘনিষ্ঠ সূত্র জানি্যেছে, গত মাসে তিনি যখন নিউইয়র্ক শহরের উপকণ্ঠে লং আইল্যান্ডের ইমিগ্রেশন সার্ভিস সেন্টারে তাঁর গ্রীনকার্ড নিতে যান তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। যেখানে সাধারণত কোন সার্ভিস পেতে সবাইকে নিয়মানুযায়ী লাইনে দাঁড়াতে হয় এবং অপেক্ষা করতে হয় কখন ডাক পড়বে- সেখানে জেনারেল মইনকে এসবের কোন কিছুরই মুখোমুখি হতে হয়নি। তিনি ইমিগ্রেশন অফিসে যাওয়ার পর তাকে বিশেষভাবে অভ্যর্থনা জানানো হয় এবং তাঁকে দেখার জন্য অফিসের কর্তাব্যক্তিদের অনেকেই তাদের কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। প্রত্যক্ষদর্শীদের মতে এটা ছিল অভাবনীয়  ঘটনা।
 
কাউকে এভাবে গ্রীনকার্ড দেয়ার নজির নেই বলে জানালেন ইমিগ্রেশন সংশ্লিষ্ট এক আইনজীবী। তাঁর মতে যুক্তরাষ্ট্র সরকার সেদেশের স্বার্থে যারা কোন অবদান রাখেন বা রাখতে পারেন বা যুক্তরাষ্ট্রকে সেবা প্রদান করেছেন এমন একটি ক্যাটাগরিতেই সরাসরি কাউকে গ্রীনকার্ড দেয়ার বিধান রেখেছে। কিন্তু জেনারেল মইন যুক্তরাষ্ট্রের পক্ষে এমন কী অবদান রাখলেন যে তাঁকে বিশেষ মর্যাদায় গ্রীনকার্ড দেয়া হলো সে সম্পর্কে তাঁর কোন ধারণা নেই বলে জানালেন ওই ইমিগ্রেশন আইনজীবী।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates