| কানাডা থেকে খুনি নুর চৌধুরীকে বহিস্কারের দাবি |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বৃহস্পতিবার, ০৯ আগস্ট ২০১২ | |
|
প্রবাসীলেখক-সাংবাদিক-বুদ্ধিজীবীদের বিবৃতি কানাডাপৃথিবীর সব চেয়ে শান্তিপূর্ণ দেশ। এদেশ আত্মস্বীকৃত খুনীদের নিরাপদ আশ্রয়স্থল হোক,তা কখনোই কানাডাবাসীদের কাম্য নয়। তারপরও এখানে রাজনৈতিক আশ্রয়ের নামে জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী লেঃ কঃ (অবঃ) নূর চৌধুরী এখানে অবস্থান করছে।তাই কানাডায় প্রবাসী লেখক-সাংবাদিক-শিল্পী-বুদ্ধিজীবীরা পনেরোই আগষ্টেরপ্রাক্কালে এক বিবৃতিতে মৃত্যুদন্ডপ্রাপ্ত এই কুখ্যাত আসামীকে কানাডা থেকেঅনতিবিলম্বে বহিস্কারের দাবি জানান। তারা বিবৃতিতে বলেন, আদালতকৃতসাজাপ্রাপ্ত খুনি, সন্ত্রাসী, অপরাধীকে কানাডায় আশ্রয়-প্রশ্রয় দিলে তালক্ষাধিক শান্তিপ্রিয় বাঙালি তথা সকল কমিউনিটির মধ্যে দারুণ নেতিবাচক প্রতিক্রিয়াএবং প্রভাব পড়বে। যা দু’দেশের জন্যই মারাত্মক ক্ষতিকর। তাই সচেতন নাগরিক হিসেবেতাদের দাবি, আইনগত জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত নূরকে ফের পাঠানো হোক। বিবৃতিদাতারা হলেন আন্তর্জাতিক মাতৃভাষার রূপকার রফিকুলইসলাম, ছড়ালেখক লুৎফর রহমান রিটন, কবি ইকবাল হাসান, কথাশিল্পী সৈয়দ ইকবাল, কবিসাইফুল্লাহ মাহমুদ দুলাল, ড. মোজাম্মেল খান, ড. মাহবুব রেজা, সাংবাদিক সুমন রহমান, বেঙ্গলি টাইমস সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু, কন্ঠশিল্পীতপন চৌধুরী, সাংবাদিক মাহাবুবুল হাসান নীরু, কথাশিল্পী রাকীব হাসান, কবি নাহার মনিকা, অভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস, অরুণা বিশ্বাসপ্রমুখ।
|
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|