|
নিউজ-বাংলা ডট কম
|
|
মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১২ |
|

গ্রেটার ওয়াশিংটনে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, নাট্য শিল্পী ইবনে রহমান মাসুদের ব্রিস্ট, ম্যানাসাসস্থ বাড়ীটি অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে। গত ৪ঠা আগষ্ট বিকেল আনুমানিক চারটায় এই অগ্নিকান্ড ঘটে।
 সে সময় বাড়ীতে মাসুদের স্ত্রী সোমা, দুই কন্যা সামিহা, লামিসা এবং দুই বছরের পুত্র বাড়ীতে ছিল। অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে সোমা ছেলে মেয়েদের নিয়ে নিরাপদে বাড়ির বাইরে চলে আসে। মাসুদ তখন কাজে ছিলেন। খবর পেয়ে দ্রুত বাড়ীতে এসে দেখে তিলে তিলে গড়ে তোলা তার সাজানো বাগান আগুনে জ্বলছে। ফায়ার বিগ্রেড এসে বিকেল সাড়ে ছয়টা নাগাদ আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরই মধ্যে বাড়ীটি সম্পুর্ণ ভষ্মিভূত হয়। অগ্নিকান্ডের কারন জানা যায়নি। কারন উদঘাটনে তদন্ত চলছে। তবে জানা গেছে ব্যাক ইয়ার্ডে ডেকের সন্নিকটে বাড়ীর পিছনের দেওয়ালে প্রথম ধোয়ার সূত্রপাট ঘটে। এবং কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত বাড়ীতে আগুন ছড়িয়ে পরে। বর্তমানে মাসুদ তার পরিবার নিয়ে ম্যানাসাসের রেসিডেন্ট ইন ম্যারিওয়ট হোটেলে অবস্থান করছে। নিউজ-বাংলার পক্ষ থেকে ভুক্তভুগী মাসুদের সাথে কথা হয়। মাসুদ বললেন সম্পত্তির যে ক্ষতি হয়েছে সেটা হয়ত এক সময় পূরণ হয়ে যাবে। কিন্তু জীবনের পরতে পরতে সাজানো বিভিন্ন ছবিসহ মূল্যমানে কেনা যায় না এই ধরনের বহু স্মৃতি স্মারক আগুনে পূড়ে গেছে, যে সব আর পাওয়া যাবে না। বুকে একরাশ কষ্ট নিয়ে মাসুদ তার অভিব্যক্তি এ ভাবেই প্রকাশ করলেন। তিনি আরো বললেন পরম করুনাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলেই সুস্থ রয়েছে। তিনি আরো বলেন আমি আমার স্বজন বন্ধু বান্ধব এবং কমিউনিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, "আমার এই বিপদের সম্যে সকলেই সহানুভুতি নিয়ে এগিয়ে এসেছে। প্রতিদিনই কেহ না কেহ খাবার দিয়ে আসছে, নিত্য সামগ্রী দিয়ে যাচ্ছে। সত্যি এই বিপদ সংকুল সময়ে তাদের এই সহানুভুতি আমাদেরকে আশস্ত করছে। নিউজ-বাংলার পক্ষ থেকে মাসুদ এবং তার পরিবারের প্রতি জানাচ্ছি সহানুভুতি। আশা করছি এই বিপদের আধার কেটে যাবে, আবারও আলোময় হয়ে উঠবে জীবনের এই বিচিত্র ধারাপাত। |
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|