| কানেকটিকাটে নন্দিনী’র আয়োজনে জমকালো ঈদবাজার |
|
| নিউজ-বাংলা, নিউইংল্যান্ড ব্যুরো | |
| সোমবার, ০৬ আগস্ট ২০১২ | |
|
বাংলা সাহিত্য ও বাংলাদেশি মহিলাদের অন্যতম সংগঠন ‘নন্দিনী’র আয়োজনে কানেকটিকাটের ম্যানচেস্টারে জমকালো এক ঈদবাজার অনুষ্ঠিত হয়। গত ৪ আগষ্ট ম্যানচেস্টারের কমিউনিটি ব্যাপটিষ্ট চার্চে নন্দিনী নিউইংল্যান্ড শাখার আয়োজনে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত উক্ত ঈদ বাজারের বিশেষ আকর্ষন ছিল দেশ ও প্রবাসের নামকরা ডিজাইনার ও বুটিকের তৈরি নানা রকমের পোশাক, জুয়েলারীসহ ঈদের প্রয়োজনীয় নানা দ্রব্যাদির বেচাকেনা। মহিলাদের জন্য ছিল মেহেদী,ম্যানিকিউর ও আই ব্রো’র ব্যবস্থা। প্রবাসে মহিলাদের সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিসেবে উল্লেখ্য বাংলাদেশের বিশিষ্ট কবি ও লেখিকা এবং নন্দিনী’র প্রতিষ্ঠাতা সুলতানা রিজিয়া কয়েক বছর আগে নিউইংল্যান্ডের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে প্রথম নন্দিনীর শাখা চালু করেন। তিনি গত ৮ জুন’ ১১ নিউইয়র্কের মুক্তধারা আয়োজিত বই মেলায় যোগদানের উদ্দেশ্যে এসেছিলেন। উক্ত বই মেলায় তাকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলায় নন্দিনী গত ১৬ বছর ধরে বইয়ের দোকান প্রদর্শন করে আসছে। এছাড়াও ভারতের কলকাতা, আসামের শিলচরে গত ১১ বছর এবং নিউইয়র্কের মুক্তধারা আয়োজিত বই মেলায় গত ৩ বছর ধরে বইয়ের দোকান প্রদর্শন করে আসছে। দেশে ও প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কাছে এই ঈদ বাজারের সাফল্যের জন্য লেখিকা সুলতানা রিজিয়া প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ঈদ বাজারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা.গোলাম রসুল গাজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির আখন্দ, বাংলাদেশ এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর সভাপতি আশফাকুল তরফদার, সা. সম্পাদক মশিউওর রহমান কামাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সদস্য আব্দুল মান্নান চৌধুরী, নুরুল আলম নুরু, সায়ীদ চৌধুরী সুমন, জালালাবাদ এসোসিয়েশন ও বাক-এর সাবেক সা. সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, রিনি হেলাল, মোস্তাক হোসেন, নন্দিনী’র রওনাক আফরোজ, দ্বীপ,আসিফ বাবু, পারভিন বাবু, ইঞ্জিনিয়ার আমীরুজ্জামান টুটুল, মোহাম্মদ আহসান ফারুক, গাজী নারগিস মলি, ঝংকারের প্রতিষ্ঠাতা ও পরিচালক রশিদা আখন্দ লাকী, বর্ণমালা বাংলা স্কুলের সভাপতি হারুন-অর রশিদ, তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠির কাজী শাহাজাহান বেলাল, ড. গুলশান আরা পুষ্প, সঙ্গীত একাডেমী’র পরিচালক কৌশলী ইমা প্রমুখ। ঈদ বাজারকে সফল করতে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন নন্দিনীর পক্ষ থেকে তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|