| যুক্তরাষ্ট্রে শিখ উপাসনালয়ে গুলি, নিহত সাত |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| সোমবার, ০৬ আগস্ট ২০১২ | |
|
গতকাল ৫ই আগষ্ট রবিবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যে মিলওয়াকিতে শিখদেরে উপাসনালয়ে (গুরুদুয়ারা) এক অস্ত্রধারী রোববার গুলি চালিয়েছে। এ ঘটনায় হামলাকারীসহ সাত জন নিহত হয়েছে। রোববার শিখ ধর্মের বহু লোক বিশেষ প্রার্থনার উদ্দেশে ওই উপসনালয়ে উপস্থিত হন। এমন সময় এ হামলার ঘটনা ঘটে। গ্রিনফিল্ডের পুলিশ প্রধান বলেছেন, কর্তৃপক্ষ উপাসনালয়ের ভেতরে পাঁচ ও বাইরে দুই জনের লাশ উদ্ধার করেছে। মিলওয়াকির সানি সিং (২১) বলেন, তার বন্ধুকে নিয়ে তিনি গাড়ি পার্কিং করছিলেন। এমন সময় তিনি গুলির শব্দ শুনতে পান এবং দেখেন উপাসনালয়ের বাইরে দুই জন গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|