মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow শিক্ষা বা জ্ঞান অহরণ ছাড়া অগ্রগতি সম্ভব নয়
শিক্ষা বা জ্ঞান অহরণ ছাড়া অগ্রগতি সম্ভব নয় প্রিন্ট কর
বাবুল নারেক   
সোমবার, ০৬ আগস্ট ২০১২

 

 বই হচ্ছে শেখবার, জানবার ও জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। দেশ ও জাতি গঠনে বইয়ের ভূমিকা সব চাইতে বেশি। শিক্ষা বা জ্ঞান অহরণ ছাড়া কোন দেশের বা কোন জাতির অগ্রগতি সম্ভব নয়। আর সহজ উপায়ে মানুষের মধ্যে শিক্ষা ও জ্ঞানের আলো ছড়াতে সমাজের জন্য বই অপরিহার্য।

শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সাত্তারের লেখা “৩টি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব” অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক এখন সময় এর ব্যবস্থাপনা সম্পাদক এবং চ্যানেল আই ও এটিএন বাংলার ওয়াশিংটনস্থ স্টাফ রিপোর্টার আব্দুস সাত্তারের লেখা বই তিনটি হচ্ছে, প্রবন্ধ সমগ্র, স্বপ্নেরা উড়ে যায় ও শুধু তোমার জন্য।

বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সাত্তার বিদেশের মাটিতে বসে বই রচনা করে নিজের সংস্কৃতিকে লালন করেছেন। যার উদাহরন খুবই বিরল। কেননা বিদেশ ভূমিতে বসে বাংলা সাহিত্য চর্চা বেশ কঠিন একটি কাজ। এরপরও তিনি প্রবন্ধ, উপন্যাস ও কবিতার ওপর তিনটি বই রচনা করেছেন।

বইপত্র প্রকাশনের উপ-নির্বাহী পরিচালক মোশরফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক সাংবাদিক শ্যামল দত্ত।

অন্যান্যের মধ্যে লেখক আব্দুস সাত্তার, দৈনিক জনতা’র প্রধান প্রতিবেদক, এখন সময়-এর ঢাকাস্থ বিশেষ প্রতিনিধি মশিউর রহমান রুবেল, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান কেনাল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এখন সময়-এর ঢাকাস্থ বিশেষ প্রতিনিধি কাজী রাহাত শামস।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিদেশ ভূমিতে প্রায় ৭৫ লাখ বাঙ্গালী রয়েছে। এই বিশাল সংখ্যক জনগোষ্ঠি ভিন্ন সংস্কৃতি জগতে বসবাস করছে। বিশেষ করে এসব প্রবাসীর শিশুরা বেড়ে উঠছে অন্য সংস্কৃতির মধ্য দিয়ে।

তাই, আগামীর প্রজন্মের কথা চিন্তা করে আমাদের নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে হবে। নইলে বিদেশের মাটিতে বেড়ে ওঠা আমাদের শিশুরা নিজের সংস্কৃতি থেকে হারিয়ে যাবে।

তিনি বলেন, সে দিক থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস সাত্তার বিদেশে শত ব্যস্ততার মধ্যেও তিন তিনটি বই লিখে নিজ সংস্কৃতির অস্তিত্বতে সমৃদ্ধ করেছেন।

উক্ত অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে দেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদেও মৃত্যুতের এক মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে লেখক আব্দুস সাত্তারের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন ওয়াজেদ হীরা।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates