News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২১ মে ২০১৩, মঙ্গলবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow আর্লিংটনের বাংলা মসজিদে জিম মোরান
আর্লিংটনের বাংলা মসজিদে জিম মোরান প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
সোমবার, ০৬ আগস্ট ২০১২
গতকাল ৩রা আগষ্ট শুক্রবার কংগ্রেসম্যান জিম মোরান ভার্জিনিয়ার আর্লিংটন সিটির বাংলা মসজিদ খ্যাত বায়তুল মোকারম পরিদর্শন করেন। বেলা একটায় তিনি বাংলা মসজিদ প্রাংগনে উপস্থিত হলে বাংলাদেশী কমিউনিটির সদস্যসহ মুসল্লীরা তাকে স্বাগত জানান। জিম মোরান মসজিদে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। 

জিম মোরান তার বক্তব্যে বলেন আমরা মুসলমান এবং খৃষ্টানরা সবাই ইব্রাহিমের অনুসারী। আমরা একই আল্লাহর প্রার্থনা করি। তাই আমাদের মধ্যে রয়েছে আত্মিক সম্পর্ক। তিনি উপস্থিত সকল মুসল্লীদের রমজান এবং ঈদের আগাম শুভেচ্ছা জানান। আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশী কমিউনিটির সহানুভূতি লাভের প্রত্যাশায় কংগ্রেসম্যান জিম মোরানের এই আগমন বলে অনেকেই মন্তব্য করেছেন। বাংলা মসজিদে জিম মোরানের এই পরিদর্শনের সময় এখানকার বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে তেমন কেহ উপস্থিত ছিলেন না। অনেকেই এই সফরটি সম্পর্কে অবগতও ছিলেন না।   উল্লেখ্য যে ধর্ম প্রান সাধারন মুসলিম বাংলাদেশী কমিউনিটির সদস্যদের শ্রম আর ঐকান্তিক প্রচেষ্টায় আর্লিংটনের বাংলা মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমিটিতে বিভিন্ন প্রভাব বলয়ের নেতৃত্ব দেখা যাচ্ছে। 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Comments  

 
#1 RE: আর্লিংটনের বাংলা মসজিদে জিম মোরানFaizul islam 2012-08-07 10:20
Your reporting is by and large incorrect and biased. Such erroneous news deliberately creates more confusion and division in the community.

The photo shows the current president of Bangladesh Islamic Center (BIC), Mr. Helal Ahmed seated to the right of Congressman Moran. The other person, Mr Akhtar Hussain, seated is a member of the (BIC). I am an active member of BIC since 1998, and I find nothing controversial with Congressman Moran's visit, even though I was not present there on an working day.

What is wrong if Messrs Ahmed and Hussain happen to be members of the Muslim Ummah? Every one has the right to be affiliated with any organization-in the U.S.-if it is not a terrorist organization.
Quote
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates