| শক্তিশালী হচ্ছে টাকা |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| শুক্রবার, ০৩ আগস্ট ২০১২ | |
|
জ্বালানি তেল ছাড়া অন্য সব পণ্য আমদানি কমতে থাকায় আমদানি ব্যয়ের নিম্নমুখী ধারায় শুরু হয়েছে নতুন অর্থবছর। পাশাপাশি প্রবাসী আয় বাড়তে থাকায় গত ৬ মাসে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে প্রায় ৫ শতাংশ। ২০১২-১৩ কেন্দ্রীয় ব্যাংকের বিদেশী মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৭০ বিলিয়ন ডলারে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি ব্যয় মেটানোর কারণে মাস খানেক আগে রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছিলো। রেমিটেন্সের ওপর ভর করে ডলারের প্রবাহ ‘সন্তোষজনক’ অবস্থায় থাকায় ডলারের বিপরীতে ক্রমশ শক্তিশালী হচ্ছে দেশী মুদ্রা টাকা। গত বুধবার আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময়ে পাওয়া গেছে ৮১ টাকা ৭০ পয়সা। গতকাল বৃহস্পতিবার তা কমে হয়েছে ৮১ টাকা ৬০ পয়সা। গত জানুয়ারি মাসে দেশে ডলারের বিনিময় হার প্রায় ৮৫ টাকায় উঠেছিলো। রপ্তানি আয় ও রেমিটেন্সের ওপর এর প্রভাব এড়াতে গত জুলাই মাসে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় ৫০ কোটি ডলার কিনলেও টাকার বিপরীতে ডলারের দরপতন ঠেকানো যায়নি। ডলারের দর কমে গেলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দেবেনÑ এমন আশঙ্কা থেকেই কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে বলে কর্মকর্তারা জানান। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|