মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সিদ্ধান্ত মইন উ আহমেদ
স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সিদ্ধান্ত মইন উ আহমেদ প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শুক্রবার, ০৩ আগস্ট ২০১২

শিগগিরই নিউইয়র্ক থেকে ঢাকা যাচ্ছেন জেনারেল (অব.) মইন উ আহমেদ। তার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দেশের পাট পুরোপুরি চুকিয়ে নিতেই এই দফা বাংলাদেশে যাচ্ছেন সাবেক এই সেনাপ্রধান।
সূত্রটি জানায়, স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন জেনারেল মইন।

 দেশে ডিওএইচএসের বাড়িটিসহ সাভারের জমি এবং আরো কিছু সম্পত্তি বিক্রি করে দেবেন তিনি। আর সে কারণেই তিনি দেশে ফিরছেন। আওয়ামী লীগ সরকারের আমলেই জেনারেল মইন দেশের এ ঝামেলা চুকিয়ে ফেলতে চান বলে জানায় সূত্রটি। তবে দেশে না ফিরেই কাজটি করার সব চেষ্টা চালিয়েছিলেন ওয়ান-ইলেভেনের অন্যতম কুশীলব জেনারেল মইন উ আহমেদ। এ নিয়ে নিউইয়র্কের কনস্যুলেট অফিসে দৌড়ঝাঁপও কম করেননি; কিন্তু বাদ সেধেছে দেশের নতুন আইন।
কনস্যুলেটের একটি সূত্র জানায়, জেনারেল মইন ‘পাওয়ার অব অ্যাটর্নি’র কাগজপত্র ঠিক করতে সেখানে গিয়েছিলেন। সম্পত্তি বিক্রয়ে শারীরিক উপস্থিতি এড়াতেই ‘পাওয়ার অব অ্যাটর্নির’ কাগজপত্র ঠিক করতে চেয়েছিলেন তিনি; কিন্তু বাংলাদেশের নতুন আইনে সম্পত্তি বিক্রয়ে এবং রেজিস্ট্রেশনের জন্য উভয় পক্ষকেই সশিরিরে উপস্থিত থাকতে হবে। ফলে জেনারেল মইনকে দেশে যেতেই হচ্ছে।
সম্পত্তি বিক্রি করতে হলে জেনারেল মইনের দেশে যাওয়ার কোনো বিকল্প নেই জানায় সূত্রটি।
উল্লেখ্য, গত ডিসেম্বরে নিউইয়র্কের নর্থশোর লং আইল্যান্ড জুইশ হাসপাতালে জেনারেল মইনের ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে ভাই ও বস্টনে ছেলের কাছে কিছু দিন কাটিয়ে ২০১১’র শেষ ভাগেই জেনারেল মইন চিকিৎসার জন্য নিউইয়র্কে আসেন। জেনারেল মইনের ঘনিষ্ঠ সূত্রটি আরো জানায়, বর্তমানে লং আইল্যান্ড জুইশ হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞ বাংলাদেশী এক চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন জেনারেল মইন। বাংলাদেশী এই চিকিৎসকের বাড়ি নরসিংদীতে।সূত্রমতে, নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এস্টেট এলাকায় স্ত্রীর পক্ষের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়িতে বর্তমানে সস্ত্রীক বসবাস করছেন জেনারেল মঈন। তার বাংলাদেশী চিকিৎসকও একই এলাকায় তার প্রতিবেশী।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates