মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow প্রকাশনা উৎসব
প্রকাশনা উৎসব প্রিন্ট কর
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ   
সোমবার, ৩০ জুলাই ২০১২


প্রবাসের সুপরিচিত সংগীত শিল্পী ও লেখক রেজাউল করিম কিরনের দু’টি গ্রন্থ ‘অরণ্যের প্রেয়সী’ ও ‘মেঘের ফাঁকে চাঁদ’-এর বর্ণাঢ্য প্রকাশনা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ১৫ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়, নিউইয়র্কের এস্টোরিয়াস্থ ক্লাব সনমে  অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কবি ও কলাকুশলীদের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সংগীত শিল্পী অধ্যাপক আনোয়ার হোসেন খান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক বিজ্ঞানী ড. দলিলুর রহমান। অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইঊনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সাবেক সভাপতি নার্র্গিস আহমেদ, মানবাধিকার নেতা রতন বডুয়া, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, দন্ত চিকিৎসক ও সংগীত শিল্পী ডা. মেছের আহমদ, আন্তর্জাতিক বার্তা সংস্থা বাপ্সনিউজের এডিটর সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, স্থপতি ইকবাল হোসেনসহ প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন গল্পকার নুরুল ইসলাম পাশা, নাট্যাভিনেত্রী রেকা আহমেদ, কবি জুলি রহমান, সংগীত শিল্পী নাজমা আনোয়ার, প্রকৌশলী জারিফ আশরাফ, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি বদরুল ইসলাম খান, প্রাক্তন সভাপতি এম বাতেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দোহার ঊপজেলা সমিতির সভাপতি ও সংগীত শিল্পী হাফিজুর রহমান হাফিজ, ঊত্তরণ শিল্পী গোষ্ঠী ইঊএসএ’র সাধারণ সম্পাদক সেলিম ইব্রাহিম, উজ্জল বিপুল ও শাহীনুর রহমান বিপ্লব। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে মাহরিণ আনোয়ার। তাকে সহযোগিতা করেন  নাসরিন আনোয়ার মাহবুবা।

লেখকের প্রকাশিত দুটি বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও বাপ্সনিউজের বিশেষ সংবাদদাতা এবিএম সালেহঊদ্দীন এবং এবং গল্পকার নাসরিন চৌধুরী। কণ্ঠশিল্পী ও লেখক রেজাউল করিম কিরণের জীবন নিয়ে আলোকপাত করেন লিটা শাহরীন। অনুষ্ঠানের ২য় পর্বে প্রবাসের সুপরিচিত ও জনপ্রিয় সংগীত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীদের মাঝে নাজমা আনোয়ার, আনোয়ার হোসেন, মনিকা রায়, সবিতা দাস, শাহ্ মাহবুব টিটু, রোজী, অপর্ণা রায়, গোপাল দাস,ফরহাদ (হা(সন, আনোয়ার মুন্সী, সেলিম ইব্রাহীম, রুবিনা শিল্পী, ইসরাত করিম এ্যারিনা। তবলায় ছিলেন সঞ্জয় কর. সমগ্র অনুষ্ঠান  উপস্থাপনা ও পরিচালনায়  করেন এবিএম সালেহউদ্দীন, লিটা শাহরীন ও মিজানুর রহমান মিজান।মিঊিয়াপাটনরছিল,বাপসনিঊজ,বিবিএন,এইচবিএন,চিএালী,(বাসটনবাংলানিঊজ ডটকম ও হলিঊডবাংলা ডটকম.

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates