মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow বংগমেলাতে তূষার সেরা অভিনেতা
বংগমেলাতে তূষার সেরা অভিনেতা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১২

সম্প্রতি ধ্রুপদ আয়োজিত বংগমেলা-২০১২ তে বিশেষ আকর্ষন ছিল প্রতিযোগিতামূলক নাট্য উৎসব। উত্তর আমেরিকার ছয়টি নাট্যদল এতে অংশ নেন। প্রতিযোগিতায় গ্রেটা্র ওয়াশিংটন ডিসির ট্যাগর কালচারাল গ্রুপের নাটক-   শরতচন্দ্র চট্টোপধ্যায়ের "ছবি" তে নায়ক চরিত্রে সাবলীন অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরষ্কার লাভ করেন কামাল আহমেদ তুষার।

তার সাথে যৌথ ভাবে সেরা অভিনেতার পুরষ্কার পান অফ-কেন্দ্রিক বোস্টনের "হিংসা সম্পর্কিত  ধারাবিবরণী " তে অভিনয়ের জন্য পার্থ চৌধুরী। সেরা অভিনেত্রী অন্যন্যা সেন (ক্যারোলিনা থিয়েটার পরিবেশিত শেষের দিন), সেরা পার্শ্ব অভিনেতা অভিজিত (বেংগল ফাউন্ডেশন অব আমেরিকা-নিউজার্সির প্রিন্সটন জংশন), সেরা নাটক "নাটক পাবলিক অব বোস্টন"এর "আবার চাপা পড়া মানূষ", সেরা পরিচালক মিশা চৌধুরী (অফ-কেন্দ্রিক বোস্টনের "হিংসা সম্পর্কিত)এবং ইন্দ্রানীল সরকার ("নাটক পাবলিক অব বোস্টন"এর "আবার চাপা পড়া মানূষ) ধারাবিবরণী " সেরা স্ক্রীপ্ট কৌশিক সেন নর্থ ক্যারোলিনা থিয়েটার ওয়ার্কশপের শেষের দিন , সেরা কারিগরী ব্যবস্থাপনা (সাউন্ড, লাইটিং এবং সেট) ট্যাগর মিউজিক গ্রুপ, ওয়াশিংটন ডিসির "ছবি", সেরা পোষাক পরিচ্ছদ নাট্যশালা অব ফিলাডেলফিয়ার "আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী"। সেরা সংগীত ট্যাগর মিউজিক গ্রুপ, ওয়াশিংটন ডিসির "ছবি"। নাট্য প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন, বাংলাদেশের নাট্য এবং চলচিত্রের বিশিষ্ট অভিনেতা এবং পরিচালক শহিদুজ্জামান সেলিম এবং কলিকাতার নান্দিকারের অভিনেতা পরিচালক রুদ্রপ্রাসাদ সেন গুপ্ত।

প্রতিযোগিতাতে বাংলাদেশ এসোশিয়েশন অব আমেরিকা (বাই) এর পরিচালক এবং গ্রেটার ওয়াশিংটনের বাংলাদেশী সাংষ্কৃতিক কমিউনিটির আলোকিত মুখ কামাল আহমেদ তুষারের সেরা অভিনেতার পুরষ্কার প্রাপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছে অনেকেই। নিউজ-বাংলার পক্ষ থেকেও তুষারের প্রতি রইল শুভেচ্ছা।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates