মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow বাঙালির মুক্তির ইতিহাস জেনে অভিভূত মেয়র
বাঙালির মুক্তির ইতিহাস জেনে অভিভূত মেয়র প্রিন্ট কর
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ   
বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১২

নিউইয়র্কের অদূরে যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য নিউজার্সির ওয়েস্ট নিউইয়র্কের মেয়র ফেলিক্স ই রকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে বাঙালির মুক্তিযুদ্ধ সংগ্রামের ইতিহাস জেনে অভিভূত হলেন। তিনি পাক বাহিনীর বর্বর নির্যাতনের স্লাইড শো দেখে বিস্মীত হন এবং নিন্দা প্রকাশ করেন। তিনি মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ঐক্যবন্ধ আন্দোলনের ভূয়শী প্রশংসা করেন।

 গত ২২ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় ওয়েস্ট নিউইয়র্ক পাবলিক লাইব্রেবীতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউজার্সি ফ্লেইনস ব্যুরোর সিটি কাউন্সিলম্যান ড. নুরান নবী রচিত ‘বুলেট’স  অব ৭১ : অ্যা ফ্রিডম ফাইটস স্টোরি’ বইয়ের উপর আলোচনা অনুষ্ঠানে মেয়র ফেলিক্স ই রকি এ কথা বলেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়েস্ট নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির বোর্ড অব ট্রাস্টির ভাইস প্রেসিডেন্ট নাসরিন আলম রিটা। বইটির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং বইয়ের উল্লেখযোগ্য অংশ স্লাইড শো প্রদর্শন করেন বইটির প্রণেতা ওয়েস্ট নিউইয়র্ক পাবলিক লাইব্রেবীতে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউজার্সি ফ্লেইনস ব্যুরোর সিটি কাউন্সিলম্যান ড. নুরান নবী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়েস্ট নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির বোর্ড অব ট্রাস্টির ভাইস প্রেসিডেন্ট নাসরিন আলম রিটা ও নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী। খবর বাপসনিঊজ.

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ  সম্পাদক ও আমেরিকা-বাংলাদেশ এ্যালায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, লেখক বেলাল বেগ, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান সালু, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৈশিক আহমেদ, মূলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ, জনপ্রিয় অনলাইন দৈনিক বোস্টন বাংলা নিউজ ডটকমের প্রধান সম্পাদক ও বাপসনিঊজ এডিটর হাকিকুল ইসলাম খোকন, সংগীত শিল্পী ও সংগঠক মনিকা রায় ও ওয়েস্ট নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির পরিচালক মি. লাই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ব্যক্তিবর্গকে পরিচয় করিয়ে দেন জাকারিয়া চৌধুরী।

অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র সিলভিয়া অকেস্টো, কমিশনার রুবেন ভারগাছ, স্কুল বোড কমিশনার এড্রিরিয়েশন স্ট্রায়েস, শামীম চৌধুরী হাবিব, ড. জিনাত নবী, জাহাঙ্গীর হোসেন, জামাল উদ্দিন চুন্নু, মুর্শেদা কাকন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগত অতিথিদের ইফতার ও নৈশভোজে আপ্যায়িত করা হয়।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates