|
বিশ্বব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে বোস্টনে আ.লীগের সভা |
|
|
বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে :
|
|
বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১২ |
|

পদ্মা সেতুর ঋনচুক্তি নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। বিশ্বব্যাংকের অনৈতিক ও অযৌক্তিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নিউইংল্যান্ড আওয়ামী লীগ।
গত ২২ জুলাই রোববার বিকেলে বোস্টনের ক্যামব্রীজে অনুষ্ঠিত নিউইংল্যান্ড আওয়ামী লীগের এক প্রতিবাদ সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মিরা এ অভিযোগ করেন। উক্ত আলোচনা সভায় স্ব-অর্থায়ানে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির প্রতি পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেয়া হয়। এছাড়াও আওয়ামী লীগ নেতাকর্মিরা বিশ্বব্যাংকের সাম্প্রতিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে সকল প্রকার অনৈতিক ও অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে গৃহিত সিদ্ধান্ত পূনর্বিবেচনা করারও দাবি জানান। বক্তারা উল্লেখ করে বলেন, শেখ হাসিনার আরাধ্য পদ্মাসেতু বাংলার মানুষের শ্রম, অর্থ এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচির অধীনেই সূচিত হবে। কোন মহল ষড়যন্ত্র করে এই কর্মসুচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। সভায় সদ্য প্রয়াত বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের অকাল মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালনসহ তাঁর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। নিউইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ড. বামন দাস বসু, সফেদা বসু, সা. সম্পাদক জাহিদ ওসমানী মামুন, রেজ্জাকুল চৌধুরী ফরিদ, আবু কামাল আজাদ, মিজানুর রহমান সাবু ও মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, শহিদুল ইসলাম রনি, মহিউদ্দিন চৌধুরী, ইয়াদ খান দুলাল, মহিউদ্দিন খাঁন, হাসিনুজ্জামান সোহেল, ফিরোজ আহমেদ আনন্দ,নাঈম চৌধুরী পিন্টু, হুমায়ুন মোর্শেদ, সাখাওয়াত হোসেন, পিয়ারু সাত্তার, ড. আশিষ দেব, মুশতাক তালুকদার ও তপন সাহা প্রমুখ। |
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|