| আনডকুমেন্টেড পিতা-মাতার ডিপোর্টেশন বন্ধে কংগ্রেসে বিল |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১২ | |
|
পরিবারের ভাঙ্গন রোধ এবং ডিপোর্টেশনের খড়গ থেকে বাবা-মার অধিকার রক্ষার তাগিদে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে। ডেমোক্র্যাটিক কংগেসওম্যান লুসিলি রয়বাল অ্যানার্ড গত সপ্তাহে এই বিলটি কংগ্রেসে উত্থাপন করেন। বিলটি উত্থাপন কালে কংগেসওম্যান লুসিলি রয়বাল অ্যানার্ড তার বক্তব্যে প্রচলিত ইমিগ্রেশন আইনকে অমানবিক এবং ভঙ্গুর আখ্যায়িত করে বলেন , এই আইনের প্রয়োগে যুক্তরাষ্ট্রে বহু পরিবার খন্ড-বিখন্ড হয়ে যাচ্ছে । এমনকি ৭ মাসের শিশুকেও তার মা-বাবাকে হারানোর ঝুঁকিতে পড়তে হয়েছে। এ প্রসঙ্গে তিনি ২০০৭ সালে গুয়েতেমালা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধদের আসার পর এক মা তার ৭ মাসের শিশুকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কাস্টডিতে রেখে তার নিজ দেশে ডিপোর্টেশনের আদেশের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, প্রস্তাবিত বিলে ইমিগ্রেশন আইনের এই অমানবিক দিকগুলো দূর করার বিধান রাখা হয়েছে। কংগ্রেসওম্যান লুসিলি তার প্রস্তাবিত বিলের পক্ষে কংগ্রেস সদস্যদের সমর্থন কাম্য কামনা করে বলেন, একটি সমন্বিত ইমিগ্রেশন আইনের অভাবে যুক্তরাষ্ট্রে প্রতিবছর শতশত পরিবারের সদস্য তাদের প্রিয়জনের সাথে বিচ্ছেদে বাধ্য হচ্ছেন। যুক্তরাষ্ট্রের নাগরিক শতশত শিশুকে যেতে হচ্ছে ফস্টার হোমে। ‘হেলপ সেপারেটেড ফ্যামিলি অ্যা্যে ক্ট’ নামে এই বিলটিতে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশুর আইনসঙ্গত পিতামাতাকে অবৈধ হিসাবে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশন বন্ধ করার বিধান রাখা হয়েছে। ২০১১ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত ৬ মাসে যুক্তরাষ্ট্রের নাগরিক এমন শিশুদের প্রায় ৪৬ হাজার মাতা-পিতাকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী এই ডিপোর্টকৃত ব্যক্তিদের প্রায় ৫হাজার শিশু-সন্তান এখন ফস্টার চাইল্ড হিসাবে জীবন যাপন করছে। অন্যান্য শিশুরা তাদের পিতা-মাতাকে হারিয়ে আত্মীয়-স্বজনের কাছে জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। কংগ্রেসওম্যান লুসিলি বলেন, যুক্তরাষ্ট্রের সাধারণ রীতি হচ্ছে, পরিবার প্রথাকে উৎসাহিত করা, পরিবারকে রক্ষা করা, সেখানে অমানাবিক ইমিগ্রেশন আইনের প্রয়োগের ফলে এই যুক্তরাষ্ট্রে প্রতিবছর হাজার হাজার পরিবার ভেঙ্গে যাচ্ছে। হাজার হাজার অপ্রাপ্তবয়স্ক শিশু বঞ্চিত হচ্ছে তাদের পিতামাতার স্নেহ-ভালবাসা থেকে। তিনি বলেন এ অবস্থা চলতে পারে না। লুসিনি আরো বলেন, শিশুদের পিতামাতাকে তাদের আইনসঙ্গত অধিকার দিতে হবে। তিনি বলেন, তার এই প্রস্তাবিত বিলটি মানবিক দিক থেকে বিবেচনা করে হলেও কংগ্রেসের তা পাশ করা উচিত। এদিকে কংগ্রেস এই বিলটি প্রাথমিকভাবে গ্রহণ করে বিলটির পক্ষে কংগ্রেস সদস্যদের সমর্থন আদায়ে বিলটির প্রস্তাবকে সময় দিয়েছে। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|