| বংগমেলাতে শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতা |
|
| নিউজ-বাংলা ডট কম | |
| বুধবার, ২৫ জুলাই ২০১২ | |
|
গত ১৩-১৫ই জুলাই ভার্জিনিয়ার আনানডেলস্থ নোভা কালচারাল সেন্টারে ধ্রুপদ আয়োজিত বংগমেলাতে অনুষ্ঠিত হল শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতা। অন লাইন পত্রিকা নিউজ-বাংলার ব্যবস্থাপনায় মোট ছয়টি বিষয়ের উপর তিনটি গ্রুপে প্রায় ষাট জন প্রতিযোগী গত ১৩ই জুলাই শুক্রবার এই প্রতিযোগিতায় অংশ নেয়। ১৫ই জুলাই রবিবার অনুষ্ঠিত হয় ১৩ই জুলাই এর প্রতিযোগিতার অলরাউন্ডার পারফর্মারদের মধ্য থেকে "টপ থ্রি" দের সমন্বয়ে বংগমেলা স্টার-২০১২ প্রতি প্রতিযোগিতাটি যোগিতা এবং পুরষ্কার বিতরণী। প্রতিযোগিতায় ছয়টি বিষয়ের মধ্যে ছিল বাংলা গান, নাচ, আবৃত্তি, অভিনয়, যন্ত্র সংগীত এবং চিত্রাংকন। ১৫ই জুলাই এর বংগমেলা স্টার প্রতিযোগিতাটি ছিল আরো আকর্ষনীয়। বংগমেলার মুল মঞ্চ-মহানন্দায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশেষ সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার স্বনামধন্য চলচিত্রকার সন্দ্বীপ রায় এবং কলকাতা থেকে আগত নৃত্য পরিচালক এবং কোরিওগ্রাফার সোমনাথ দত্ত।
শিশু -কিশোরদের এই মেধা প্রতিযোগিতা এবং বংগমেলা স্টার-২০১২ প্রতিযোগিতাটি উপস্থাপন করে দিলশাদ চৌধুরী ছুটি। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সফি দেলোয়ার কাজল, সমন্বয়ক ডঃ সোয়েব চৌধুরী, ডঃ আশ্রাফ হোসেন। সহযোগিতা করেন প্রিয়লাল কর্মকার, ডঃ আরিফুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতাতে ভার্জিনিয়া, মেরিল্যান্ড ছাড়াও কলোরোডো, বস্টন, নিউইয়র্ক, নিউজার্সী, নর্থ ক্যারোলিনা এবং মিসিগান থেকে আগত প্রতিযোগীরা অংশ গ্রহন করে।বংগমেলার দারুন উপভোগ্য জমজমাট অনুষ্ঠানের সাথে শিশু কিশোরদের আকর্ষনীয় মেধা প্রতিযোগিতাটি ছিল মেলাতে অংশগ্রহনকারীদের জন্য বাড়তি পাওনা।
অন লাইন পত্রিকা নিউজ-বাংলার ব্যবস্থাপনায় উপভোগ্য এই প্রতিযোগিতাটি উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতারা উপভোগ করেন। প্রতিযোগিতায় হিন্দোলা বংগোপধ্যায় গ্রুপ এ তে, ভেনেসা প্রমা গোমেজ গ্রুপ বিতে এবং সামিরা আশরাফী গ্রুপ সি তে বংগমেলা স্টার-২০১২ খেতাব অর্জন করে। এ ছাড়া এ গ্রুপে পিটার পালমা প্রথম রানার্স আপ, মনিষা গোমেজ দ্বিতীয় রানার আপ, বি গ্রুপে প্রিয়াংকা বোস প্রথম রানার আপ, শামিন চৌধুরী দ্বিতীয় রানার আপ এবং গ্রুপ সি তে আনিকা বড়ুয়া প্রথম রানার আপ এবং মেহরোজ পারিশা দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বি গ্রুপে সংগীতে অপরাজিতা কাজী বাকা প্রথম, ভেনেসা প্রমা গোমেজ দ্বিতীয়, কৌশিক বড়ুয়া তৃতীয়, নৃত্যে প্রিয়াংকা বোস প্রথম, জায়রা রহমান দ্বিতীয়, মুর্ছনা বড়ুয়া তৃতীয়, আবৃত্তিতে পূর্ণতা প্রথম, শামীন চৌধুরী দ্বিতীয়, অনান্দিতা গুহ তৃতীয়, চিত্রাংকনে প্রিয়াংকা বোস প্রথম, মৈত্রী কাজী দ্বিতীয় এবং ব্রানাডেট পালমা তৃতীয়, যন্ত্র সংগীতে ভেনেসা প্রমা গোমেজ প্রথম, ইয়ান ফারুক দ্বিতীয় এবং রায়ান ফারুক তৃতীয়, অভিনয়ে শামীন চৌধুরী প্রথম আবীর রহমান দ্বিতীয়, সি গ্রুপে সংগীতে সামিরা আশরাফী প্রথম, অম্রিতা গুহ দ্বিতীয়, আনিকা বড়ুয়া তৃতীয়, নৃত্যে মেহরোজ পারিশা প্রথম, চিত্রকলাতে মেহরোজ পারিশা প্রথম, সুনীতা মেহনাগ তাহা দ্বি্তীয় এবং যন্ত্র সংগীতে সৃজিনী সেন গুপ্ত প্রথম এবং অনিকা বড়ুয়া দ্বিতীয় স্থান অধিকার করেন। ১৫ই জুলাই বংগমেলা স্টার প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরনীর আরো ছবির জন্য এখানে ক্লিক করুন ১৩ই জুলাই বংগমেলা মেধা প্রতিযোগিতার ছবি দেখতে এখানে ক্লিক করুন |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|