| বর্ণাঢ্য কাওয়ান বাংলাদেশ মেলা |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বুধবার, ২৫ জুলাই ২০১২ | |
|
২য় বারের মত ইর্য়ক কলেজে বণাঢ্য কাওয়ান বাংলাদেশ মেলা অনষ্ঠিত হল ১৫ জুলাই রোববার। উওর আমেরিকার সবচেয়ে ব্যয়বহুল ও সর্ববৃহৎ মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইটি প্রশিক্ষন কেন্দ্র-পিপল এন টেকের প্রেসিডেন্ট এন্ড সিইও জনাব আবু হানিপ। রং বে-রং-এর বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ডা: মোহাম্মদ এনামুল হক।শারমিন রেজা ইভা ও আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় আয়োজিত মেলায় বিভিন্ন সময়ে বক্তব্য থাকেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলার ও নিউইয়র্ক সিটির সম্ভাব্য মেয়র প্রার্থী জন সি লু, মেয়র প্রার্থী বিল থমসন, কংগ্রেসওম্যান প্রার্থী গ্রেস মেং, এটর্নী মঈন চৌধুরী, এটর্নী প্যারি ডি সিলভা. সিটি কম্পোট্রোলার জন লু তার বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমিও আপনাদের মত তাইওয়ান থেকে এসেছিলাম। তিনি বলেন, আমরা যারা এ দেশে স্বপ্ন গড়তে এসেছি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। তিনি আগামী নির্বাচনে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানান। কংগ্রেসম্যান প্রার্থী গ্রেস মেং বলেন, এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সালাম দিয়ে তিনি বলেন, আমরা যারা ইমিগ্র্যান্ট তাদের অনেক সমস্যা রয়েছে। সকল সমস্যা থেকে বের হতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং নিজেদের নেতা নির্বাচিত করতে হবে। পিপল এন টেকের আবু হানিপ মেলায় আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশীদের সংখ্যা দিন দিন বাড়ছে। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে কীভাবে বাংলাদেশীরা উপকৃত হতে পারেন এবং অফিসিয়াল জব পেতে পারেন তা তুলে ধরেন। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী আরেফীন রুমী, প্রতীক হাসান, দীপ্তি, সোনিয়া, হাসান মাসুদ ।মেলায় শাড়ী-কাপড়, ইমিটেশনের গহনা, খাবার, ইন্সুরেন্স কোম্পানী, রিয়েল এস্টেটসহ হরেক রকমের অর্ধশত স্টল বসে। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|