|
নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২ |
নিউজ-বাংলা এখন ফেইস বুকে
বিস্তারিত
সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে
গীতল নৃত্য নাট্যঃ
জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল
উপহার বাংলাদেশ মেলা
আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬
বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1, Shelters B & C.
একতারা ক্রিকেট কাপ-২০১৩
তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079
বাগডিসির বার্ষিক পিকনিক
আয়োজনেঃ বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি
তারিখঃ ২২শে জুন
স্থানঃ পরে জানানো হবে।
নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

| হুমায়ূন আহমেদের মৃত্যুতে টরন্টোতে শোকসভা |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| মঙ্গলবার, ২৪ জুলাই ২০১২ | |
|
২১ জুলাই শনিবার টরন্টোর বাংলাদেশ সেন্টারে প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদ স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়। টরন্টোর নাগরিক সমাজের তাৎক্ষনিক সিদ্ধান্ত অনুযায়ী এই শোকসভায় টরন্টোর অনেক লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশনেন। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়। আহমেদ হোসেনের সঞ্চালনায় বক্তারা হুমায়ূন আহমেদের অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা সহ হুমায়ূন আহমেদের সাহিত্য কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ আমাদের সাহিত্যের জন্য অনেক করেছেন। তিনি একজন সার্থক স্রষ্টা। পাঠক তৈরী সহ একাধারে নাটক, চলচ্চিত্র নির্মানেও তিনি ছিলেন সার্থক। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। যখন বাংলাদেশের পাঠকরা পশ্চিম বাংলার লেখকদের বই পড়তে অভ্যস্ত হয়ে পড়েছিলেন সেই সময় হুমায়ূন আহমেদের আবির্ভাব। তার নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার দিয়েই সাহিত্যের জগতে আগমন ঘটে। প্রথমেই তিনি পাঠকের মন জয় করতে সক্ষম হন। এরপর তিনি নাটক, চলচ্চিত্র নির্মান করেন। গান রচনা করেন, ছবি আঁকেন। তার হিমু বা মিসির আলী এক আশ্চর্য্য সৃষ্টি। পাঠকরা অনেকদিন মনে রাখবেন এইসব চরিত্র। বক্তারা বলেন, হুমায়ূন আহমেদের সাহিত্য টিকে থাকবে কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু তিনি যে পুরো জাতিকে নাড়া দিতে পেরেছেন তার লেখনী দিয়ে সেটা এক জীবনে অনেক লেখকই পায় না। হুমায়ূন আহমেদ সেই দিক থেকে একজন সার্থক মানুষ এবং তিনি পরিপূর্ণ জীবন যাপন করে গেছেন। বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ মৃত্যুর আগে একটি ক্যানসার হাসপতাল তৈরীর স্বপ্ন দেখে গেছেন। সব বক্তারা তার এই স্বপ্ন বাস্তবায়নের উপর জোর দেন। এবং একটি ক্যানসার হাসাপাতাল যাতে নির্মাণ হয় সেই প্রচেষ্টা কানাডা থেকেই শুরু হলো বলে সবাই অভিমত দেন। অনেকে ব্যক্তিগত স্মৃতিচারন করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেন। শোক সভায় বক্তব্য রাখেন, আজিজুল মালিক, নজরুল ইসলাম মিন্টু এম আর জাহাঙ্গির, আকতার হোসেন, আশরাফ আলী, খুরশীদ আলম, আহাদ খন্দকার, সাওগাত আলী সাগর, সেলিনা সিদ্দিকী, শারমিন আক্তার, জসিম মল্লিক, মুনির হোসেন, , মঞ্জুর আহমেদ, চিত্রা সরকার, ইশাত আরা মেরুনা, ফারহানা আজিম শিউলি, আবদুল হালিম মিয়া, প্রনবেশ পোদ্দার, শেখর ই গোমেজ, মজিবুর রহমান, রাখাল সরকার, জিন্নাহ, সৈয়দ সামসুল আলম, ম্যাক আজাদ প্রমূখ |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|
IT LINK
বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com
যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973


ইমা কৌশলীর সিডি এলবাম
বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।
বিস্তারিত ...জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।
বিস্তারিত ...| No events |