| নড়াইলের ‘জামাই বাবু’ |
|
| তারিকুজ্জামান, নড়াইল | |
| মঙ্গলবার, ২৪ জুলাই ২০১২ | |
|
পশ্চিমবাংলায় উল্লাসপ্রণব মুখার্জি ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি নড়াইলের ‘জামাই বাবু’ প্রণব মুখার্জী ভারতের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন— এ সংবাদে তার শ্বশুর বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে চলছে আনন্দ উত্সব। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি প্রণব মুখার্জীর শ্বশুরালয় অমরেন্দ্র ঘোষের বাড়ি থেকে শুরু হয়ে গ্রাম প্রদক্ষিণ শেষে ভদ্রবিলা বাজারে গিয়ে শেষ হয়। পরে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। ভদ্রবিলা গ্রাম প্রণব মুখার্জীর পত্নী শুভ্রা মুখার্জীর জন্মস্থান। অমরেন্দ্র ঘোষের সন্তান শুভ্রা ঘোষের জীবনের একটি অংশ কেটেছে এ গ্রামে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদী, গ্রামের মাঠ-ঘাট, পুকুর পাড় আর বাড়ির পাশে অবস্থিত মন্দির ছিল শুভ্রার বিচরণ ক্ষেত্র। শুভ্রা ঘোষেরা ৪ ভাই ও ৪ বোন। এরমধ্যে একমাত্র কানাইলাল ঘোষ বর্তমানে ভদ্রবিলা গ্রামে বসবাস করছেন। অন্যরা ভারতে বসবাস করেন। ১৯৫৭ সালের ১৩ জুলাই শুভ্রা ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রণব মুখার্জী। অভিজিত্ মুখার্জী ও সুরজিত্ মুখার্জী নামের দুই ছেলে ও শর্মিষ্ঠা মুখার্জী নামের এক মেয়ে রয়েছে তাদের। নড়াইলের প্রিয় জামাই বাবুর জন্য ভদ্রবিলা গ্রামের মন্দিরে চলছে পূজা অর্চনা। বিতরণ করা হচ্ছে মিষ্টি। তাঁর সাফল্যে আনন্দিত নড়াইলবাসী। এলাকাবাসী জানান, ভারতে চলে যাওয়ার পর ১৯৯৫ সালে সর্বশেষ নিজেদের বাড়িতে এসেছিলেন প্রণব মুখার্জীর পত্নী শুভ্রা মুখার্জী ও তাঁর কন্যা। এ সময় তাদের সাথে ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। সুবাস চন্দ্র বোস বলেন, ‘দুই দেশের সম্পর্ক উন্নয়নে আমাদের জামাই বাবু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছি।’ শুভ্রা মুখার্জীর ভাই কানাইলাল ঘোষ বলেন, ‘আশা করছি আগামীতে দিদি-দাদা বাবু নড়াইলে আসবেন।’ উল্লেখ্য যে ভারতের তেরতম এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন দেশটির সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা এনডিএ প্রার্থী পিএ সাংমাকে ৭১ শতাংশেরও বেশি ভোটে হারিয়ে ক্ষমতাসীন ইউপিএ প্রাথী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|