|
নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২ |
নিউজ-বাংলা এখন ফেইস বুকে
বিস্তারিত
সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে
গীতল নৃত্য নাট্যঃ
জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল
উপহার বাংলাদেশ মেলা
আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬
বার্ষিক পিকনিক

আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1, Shelters B & C.
একতারা ক্রিকেট কাপ-২০১৩
তারিখঃ ২২-২৩শে জুন
স্থানঃ Newington heights park
8415 heller road, Lorton, VA 22079
বাগডিসির বার্ষিক পিকনিক
আয়োজনেঃ বাংলাদেশ এসোশিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি
তারিখঃ ২২শে জুন
স্থানঃ পরে জানানো হবে।
নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

| বেলভ্যু হাসপাতালে দেখা হুমায়ুন আহমেদ |
|
| সাইফুল্লাহ মাহমুদ দুলাল, টরন্টো থেকে | |
| শুক্রবার, ২০ জুলাই ২০১২ | |
|
নিউইর্য়ক থেকে কবি শহীদ কাদরী ফোন করে জানতে চাইলেন, মুক্তধারার বইমেলায় যাচ্ছি কিনা? আমি বললাম- ‘না, শহীদ ভাই, যাবোনা’। কবি শহীদ কাদরী নরম সুরে বললেন, ‘চইল্যা আসো। দেখা হবে, আড্ডা হবে’। আমি বললাম, ‘গেলে ভালোই হতো। আপনার সাথেও দেখা হতো, হুমায়ূন ভাইকেও দেখতে পারতাম। তা ছাড়া তাঁর আঁকা চিত্র প্রদর্শনীও দেখার ইচ্ছে আছে’। এবার জোরালো কন্ঠে বললেন- ‘মিঞা, চইল্যা আসো’। গ্রিহায়ন্ডে টিকিট কেটে টরন্টো থেকে ২৮ জুলাই চলে গেলাম নিউইর্য়কে। উঠলাম দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সাহেদুল ইসলামের বাসায়। রাতটা পাড়ি দিয়েই সকালে পাতাল ট্রেনে উঠে ছুটে গেলাম ম্যানহাটনের ১ এভিনিউয়ের ২৮ ষ্ট্রিটের বিশ্ব বিখ্যাত ক্যান্সার হাসপাতাল বেলভ্যুতে। রিসিপশনে গিয়ে ‘হুমায়ূন আহমেদ’ বলতেই একজন দাঁড়িওয়ালা বাঙালি ভদ্রলোক বললেন, এদিকে আসুন। তিনি ভিজিটর পাশ দিয়ে চমৎকার ভাবে বুঝিয়ে দিলেন কিভাবে কোথায় যাবো। প্রায়ই বন্ধু মাজরুল ইসলামকে ফোন করে খোঁজ-খবর নিতাম। তখন ঠিকানাও নিয়ে নিয়েছিলাম। সেই মোতাবেক 10W43তে চলে গেলাম। গিয়ে দেখি, শাওন ভাবী হাসপাতালের জুনিয়র এক ডাক্তারের দেয়া কাগজপত্রে সই করছেন। ভাবীর মুখটা খুবই মলিন। টুকাটাক কথার পর তিনি চলে গেলেন বাইরের ওয়েটিং রুমে। হুমায়ূন ভাই আইসিইউতে সাদা বিছানায় শুয়ে আছেন। বেদনার চাঁদরটা পায়ে জড়ানো। খালি গা। গায়ের রংটা কালচে। মুখটা সামান্য ফোলা ও ফ্যাকাশে, খোঁচা খোঁচা দাড়ি। আমার দেখা হুমায়ূন আহমেদের সাথে এই তারে আটকানো, ঘুম পাড়ানো হুমায়ূন আহমেদ মিল নেই। মনে হচ্ছে, বিশাল মাপের লেখকটা এতো ছোটখাটো হয়ে গেছেন! একেবারে অচেনা লাগছে। অসংখ্য বিদ্যুতের জটিল তারের মতো নানা ধরনের টিউব-পাইপ দিয়ে যেনো সারা শরীরে বাঁধা। ঝুলছে সেলাইন। পাশে অক্সিজেনের নল। নাকে-মুখে পাইপ, বুকে-পিঠে টিউব, শরীর জুড়ে টিউব-পাইপ জড়ানো হুমায়ূন আহমেদ; নাকি অন্য কেউ? আর তার পাশে অত্যাধুনিক মেডিক্যালের সক্রিয় যন্ত্রপাতি। হুমায়ূন আহমেদ অচেতন আর যন্ত্রপাতিগুলো সচেতন। সার্বক্ষণিক মনিটর করছে। উঠানামা করছে মিটারগুলো। জ্বলছে লাল-নীল-হলুদ বাতি। |
| < পূর্বে | পরে > |
|---|
IT LINK
বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com
যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973


ইমা কৌশলীর সিডি এলবাম
বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।
বিস্তারিত ...জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।
বিস্তারিত ...| No events |