|
বঙ্গমেলার বর্নাঢ্য উদ্বোধন |
|
|
সফি দেলোয়ার কাজল
|
|
শনিবার, ১৪ জুলাই ২০১২ |
|

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের আননডেলস্থ নোভা কালচারাল সেন্টারে ধ্রুপদ আয়োজিত বর্নাঢ্য বংগমেলার শুভ উদ্ভোধন হল। মুক্ত চিন্তার হাজারো মানুষের পদচারনায় মানুষে মানুষে দ্বন্দ, সংঘাত, হিংসা আর রাজনৈতিক বিবেচনায় যে মনের বাধের জন্ম নেয়, সেই বাধ ভেংগে ফেলার দৃঢ প্রত্যয়ে তিন দিন ব্যাপী এই মেলাতে সত্য এবং সুন্দরের আজ শনিবার ১৪ই জুলাই এবং আগামীকাল ১৫ই জুলাই রবিবার নন স্টপ অনুষ্ঠান চলবে। মহানন্দা মঞ্চ, ইছামতি মঞ্চ ছাড়াও আরো দুইটি হল রুম থেকে এক যোগে অনুষ্ঠান চলবে। সেমিনার, পূনর্মিলনী, টক শো, নাটক, চলচিত্র প্রদর্শনী আর দুই বাংলার স্বনামধন্য শিল্পীদের অংশ গ্রহনে মনমুগ্ধকর সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।  প্রথম দিন শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতা দিয়ে অনানুষ্ঠানিক অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সূচনা সংগীতের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এসিস্টেন্ট সেক্রেটারী রবার্ট ব্লেক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে প্রতি মন্ত্রীর পদ মর্যাদায় বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। এরপর রবীন্দ্র সংগীত শিল্পী দেবাংগা বিশ্বাসের পরিবেশনায় রবীন্দ্র সংগীতের পর উদ্বোধনী আসরের জমকালো উদ্বোধনী সিগনেচার শো। ৪০ মিনিটের এই অপরূপ সৃষ্টি অডিটোরিয়াম ভর্তি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। বঙ্গমেলার বিস্তারিত প্রতিবেদনের জন্য নিউজ-বাংলার পাতায় চোখ রাখুন।
|
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|