News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২১ মে ২০১৩, মঙ্গলবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow বংগমেলাতে তারকাদের মেলা
বংগমেলাতে তারকাদের মেলা প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১২

(বংগমেলার পূর্নাংগ সময় সূচী জানতে এখানে ক্লিক করুন)

১৩-১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আনানডেলস্থ নোভা ক্যাম্পাসে  আরনেস্ট স্মিথ কালচারাল সেন্টারে আয়োজিত বংগমেলাতে কলকাতার স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আসছে ঢাকা থিয়েটারের রোজী সিদ্দিকী এবং শহিদুজ্জামান সেলিম।  "কহে নারীগণ" শীর্ষক নাটকে তারা অভিনয় করবেন।

নাটকটি  লিখেছেন হারুন অর রশীদ, নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম।  উল্লেখ্য যে নাটকটি এখনও ঢাকাতে প্রদর্শিত হয়নি। সেই অর্থে বংগমেলাতেই এটার শুভ মহরত। মেলার মূল মঞ্চে  (মহানন্দা মঞ্চ)  ১৪ই জুলাই ৬টা ৩০ মিনিটে পরিবেশিত ‘কহে নারীগণ’ নাটকের গল্পে   গ্রামের সাধারণ মেয়ে, চলচ্চিত্রের এক্সট্রা, হিন্দু গৃহবধূ, মমতাজমহল—এই চারজন নারীকে নিয়ে নাটকের গল্প।
ঢাকা থেকে আরো যারা  এই উৎসবে  আসছেন তারা হলো   রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা (১৪ই জুলাই, ৮টা-৪০ মিনিটে)  এবং  অদিতি মহসীন (১৪ই জুলাই ৪টা ৩০মিঃ)  নজরুল গীতির শিল্পী ফেরদৌস আরা (১৪ই জুলাই- রাত ১০টা ১০ মিনিট),  রবীন্দ্র এবং আধুনিক গানের শিল্পী মহিউজ্জামান চৌধুরী (১৪ই জুলাই দুপুর ১টা ৪৫মিনিট) ,  লালন গীতি শিল্পী "মনপুরা খ্যাত  চন্দনা মজুমদার (১৪ই জুলাই ২-৪৫ মিনিট), এবং বাউল শিল্পী  শফি মণ্ডল ( ১৪ই জুলাই ৩টা-৩০মিনিট) ,  সাথে জনপ্রিয় আবৃত্তি শিল্পী  শিমূল মুস্তাফা ।  শিলুলের আবৃত্তি হবে ইছামতি মঞ্চে ১৪ই জুলাই তিনটা পঞ্চান্ন মিনিটে।  শিমূল মোস্তফা কবিতাকে আধুনিকতার ছোয়াতে জনপ্রিয় করেছেন। শিমুল মোস্তফার কন্ঠের তরঙ্গে মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। গ্রেটার ওয়াশিংটনের বংগমেলার মঞ্চে তারই প্রতিধ্বনি তুলবে। প্রবাসের কবিতা প্রেমিকদের জন্য এটা সুসংবাদ।

 

কলকাতা থেকে আগত  শিল্পীদের মধ্যে প্রধান আকর্ষন দুই বাংলার কাছে সময়ান জনপ্রিয় ওয়া আধুনিক গানের শিল্পী শুভমিতা ( মহানন্দা মঞ্চে ১৩ই জুলাই রাত ৯টা পয়ত্রিশ মিনিটে।  আরো আছে  রবীন্দ্র নাথের গান এবং কবিতা নিয়ে দেবাংগনা সরকার এবং নাতাশা দাস গুপ্ত ( ১৩ই জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায়) , আধুনিক গান রিশি ভট্টাচার্য ( দুপর ১২টা ১৫ মিনিট), একক নৃত্যানুষ্ঠান সোমনাথ দত্ত (১৪ই জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায়), কলকাতার জনপ্রিয় নাট্যদল নান্দিকারের শো অনুষ্ঠিত হবে ১৪ই জুলাই রাত আটটা পঞ্চাশ মিনিটে। ইষ্টার্ণ ব্যান্ড দোহর "গানের  ঢোল" শিরোনামে  পরিবেশন করে ১৫ই জুলাই বিকেল ২টা ৪৫ মিনিটে।

(ইভেন্টের আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন)

উত্তর আমেরিকার বেশ কয়েকজন শিল্পী এবং সংগঠন বংগমেলার সাংষ্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। গ্রেটার ওয়াশিংটনের শিল্পী সামিয়া মাহবুব ইছামতি মঞ্চে ১৩ই জুলাই শুক্রবার রাত নয়টা পনেরতে, আনিলা চৌধুরী এবং শাহনাজ রহমান সুমি ১৪ই জুলাই সাতটা পয়ত্রিশ মিনিটে। নিউজার্সির রিদম অব লাইফ এন্ড ড্যান্স সহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিবেশন করবেন।

নাটক, সেমিনার,  রিইউনিয়ন চলচিত্র এবং ওয়ার্কশপ
 
রিইউনিয়নঃ বংগমেলার দ্বিতীয় দিনে ১৪ই জুলাই দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ পূনর্মিলনী। বংগমেলার আসরে  গ্রেটার ওয়াশিংটনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে উত্তর আমেরিকার অন্যান্য  রাজ্য থেকে আগত গ্র্যাজুয়েটদের পূনর্মিলনী নিঃসন্দেহে এক আলোকিত অধ্যায়ের সূচনা করবে গ্র্যাজুয়েটদের মাঝে।  এ ছাড়া থাকবে জাহাংগীর নগর বিশ্ববিদ্যালয়ের রিইউনিয়ন।

সেমিনারঃ বংগমেলাতে বেশ কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪ই জুলাই বিকেল ৪টা-১৫ মিনিটে "Bangladesh in coming decades: prospects, potentials and pitfalls" শীর্ষক সেমিনারে প্যানেলিষ্ট হচ্ছেন কলোরোডোর  ডেনভার ইউনিভার্সিটির ডঃ মোহম্মদ ইরফান, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার ডঃ  আরিফ মহিউদ্দিন এবং ওয়াশিংটন ডিসির ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার ডঃ আদনান মোর্শেদ।  এ ছাড়া " brek the barriers", Ancient india এবং ১৫ই জুলাই ডঃ আব্দুন নুরের পরিচালনায় দুপর ১টায় "জনমে  জনমে বাংলা, রহিবো কি বিষ্ময়ে চাহিয়া" দুই প্রজন্মের অংশ গ্রহনে ভিন্নধর্মী সেমিনার। 

(সেমিনারের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন)
 
 নাটকঃ ইছামতি মঞ্চে ১৪ এবং ১৫ই জুলাই  পরিবেশিত হবে ৬টি নাটকঃ ১৪ই জুলাই সকাল ১১টায় বস্টনের নাটক, দুপুর ১২টায় ম্যাচাসাচুয়েষ্টের  নাটক- আবার চাপা পরা মানুষ, ১টা-১৫ মিনিটে ফিলাডেলফিয়ার নাটক আনি চিনি গো চিনি, ১৫ই জুলাই- ১১টায় নর্থ ক্যারোলিনা থেকে আগত শেষের সেদিন, বারটা পনেরতে ট্যাগর মিউজিক গ্রুপ (গ্রেটার ওয়াশিংটন)-শরত চন্দ্রের "ছবি", এবং নান্দিকারের আন্ত আদি অন্ত।  নাটকের বিস্তারিত তথ্য

চলচিত্রঃ বংগমেলায় বেশ কয়েকটি মুভি প্রদর্শিত হবে। বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন

ওয়ার্কশপঃ রবীন্দ্র সংগীত শিল্পী তার সুরের ধারা রবীন্দ্র সংগীত নিয়ে ওয়ার্কশপ করবেন।

 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates