মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow বংগমেলার আলো ঝলমল শুভ উদ্বোধন ১৩ই জুলাই
বংগমেলার আলো ঝলমল শুভ উদ্বোধন ১৩ই জুলাই প্রিন্ট কর
নিউজ-বাংলা প্রতিবেদন   
মঙ্গলবার, ১০ জুলাই ২০১২

আর মাত্র দুই দিনের প্রতীক্ষা। ভার্জিনিয়ার আনানডেলস্থ নোভা কালচারাল সেন্টারের আধুনিক অডিটোরিয়াম  পরিসরে বংগমেলা-২০১২’র আসর বসছে। আগামী ১৩ই জুলাই শুক্রবার সন্ধ্যা ছয়টায় তিন দিনব্যাপী এই মেলার দ্বার উন্মোচন হবে।

বর্ণাঢ্য আয়োজনের এই উৎসবের উদ্বোধনী পর্বটি হবে দারুন উপভোগ্য। নৃত্য গীতের ছন্দে ছন্দে “বংগমেলা”র  থিম-“বাঁধ ভেংগে দাও” কে ধারন করে ৪৫ মিনিটের এই জমকালো অনুষ্ঠানটি সাজানো হয়েছে মনের মাধুরী মিশিয়ে। সমাজপতিদের আধিপত্যের দ্বন্দ্বে  কিংবা হীন রাজনৈতিক  কূটকৌশলে মানুষে মানুষে বিরোধের বাঁধ সৃষ্টি করে। মানুষে মানুষে এই বাঁধ কখনো কখনো মনের সংকীর্ণতার, কখনো বা ধর্মের লেবাসে আশ্রিত।  “বিভক্ত কর এবং শাসন কর”  শাসক এবং শোষকদের এই মন্ত্রের বিপরীতে এই বাঁধ ভাংগার চেষ্টাও নিরন্তর।


ধ্রুপদ আয়োজিত এই বংগমেলা-২০১২তে মানুষে মানুষে এই মনের বাঁধ ভেংগে মুক্তধারায় বেরিয়ে আসার প্রত্যয় ঘোষিত হবে, মুক্তচিন্তায় বাংলা সাহিত্য এবং সাংষ্কৃতিকে আরো বিকশিত করার প্রয়াস পাবে। মানুষের মনের সংকীর্ণতার  বাঁধ ভেংগে মুক্তধারায় বেড়িয়ে আসার আহ্বানে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতা থেকে আগত স্বনামধন্য কোরিওগ্রাফার এবং নৃত্য পরিচালক সমনাথ দত্তের তত্ত্বাবধানে বিগত দুই মাস ধরে কঠোর পরিশ্রম করছে শিল্পীবৃন্দ।  ৪৫ মিনিটের এই উদ্বোধনী শোতে থাকবে সত্য এবং সুন্দরের আবাহন।  নাটকীয় সংলাপে , কবিতার  অগ্নি শিখায়, গন সংগীতের দীপ্ত প্রত্যয়ে আর রবীন্দ্র- নজরুলের বিদ্রোহ আর মমতা মাখা আবেদনে ঐতিহ্য আর  আধুনিকতার  ছোঁয়াতে এ এক অপরূপ সৃষ্টি।


উদ্বোধণী অনুষ্ঠানের মত সমাপনী অনুষ্ঠানও হবে জমজমাট। বাংলা সাহিত্য এবং সংষ্কৃতির নির্মলধারা, দেশ, প্রকৃতি এবং মাটির মানুষের জীবনের  সৌন্দর্য, আর রূপ এবং লাবন্যের অনবদ্য নির্যাস  থাকবে পুরো অনুষ্ঠান জুড়ে। তিনদিনের মেলাতে  যে আনন্দ এবং সুখের সন্ধান মিলবে হৃদয়  ছোঁয়া  সমাপনী অনুষ্ঠানে তা পূর্নতা পাবে।

অনুশীলন স্থলে নিউজ-বাংলার প্রতিনিধিসহ আগত অনেকেই সমনাথ দত্তের এই অপরূপ দৃষ্টি দেখে মুগ্ধ। অনেকেই বললেন বংগমেলার টিকেটের উচ্চ মূল্যের কথা অনেকেই বলছেন। কিন্তু উদ্বোধনী এবং সমাপনী এই বর্নাঢ্য শোতেই তো পয়সা উসিল। যারা বংগমেলায় আসছেন না, তারা অনেক কিছু থেকেই বঞ্চিত হবে।


অনুশীলন স্থলে এই বর্নাঢ্য অনুষ্ঠানের সাথে সংলিষ্টদের সকলের আন্তরিকতা এবং একাগ্রতা সত্যিই দেখার মত। কথা হল অনুষ্ঠানের পারফর্মার অধরা, অদিতি, প্রিয়াংকা, পল্লবী, শুভ্রা, বানী, তানিয়া, সোনিয়াসহ আরো অনেকের সাথেই। বলল অনেক সময় দিতে হচ্ছে , অনেক পরিশ্রম করতে হচ্ছে। এর পরেও আমরা দারুন উপভোগ করছি। এই ধরনের একটি নজরকারা ভাল মানের  অনুষ্ঠানে অংশ করতে পেরে আমরা  সত্যিই আনন্দিত। এখানে আমরা এটা পরিবার হয়ে গেছি। আলোকিত এই উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের পরিচালক সমনাথ দত্ত বললেন ওরা সবাই সিরিয়াস, আশা করি প্রোগ্রাম ভাল হবে। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সোমা মুখার্জী এবং মেরিনা রহমান  বললেন আশা করি ভাল অনুষ্ঠান হবে, ছেলে মেয়েরা যথেষ্ট চেষ্টা করছে। বংগমেলার মিডিয়া পার্টনার নিউজ-বাংলার পক্ষ থেকে গ্রেটার ওয়াশিংটন প্রবাসী বাংগালীসহ উত্তর আমেরিকা প্রবাসী দের বংগমেলার এই বর্নাঢ্য অনুষ্ঠান দেখার আমন্ত্রন জানাচ্ছি। বংগমেলার রেজিষ্ট্রেশন ফি কিছুটা বেশী হলেও অনুষ্ঠানের গুনগত মান এবং  প্রায় ২৬ ঘন্টার নন স্টপ রকমারী অনুষ্ঠান সেটা পূরণ করে দেবে। মননশীল, সৃজনশীল প্রবাসী বাংগালীরা বহু মাত্রিক এই সম্মেলনে নিজেকে খুঁজে পেতে পারেন একেবারে অন্য উচ্চতায়। 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates