| রাশিয়ায় ‘আরবিসিসিআই’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত |
|
| জামিল খান মস্কো থেকে: | |
| মঙ্গলবার, ১০ জুলাই ২০১২ | |
|
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গত ৮ জুলাই রোববার বাংলাদেশি বিজনেসম্যান এ্যাসোসিয়েশন ‘আরবিসিসিআই’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মস্কো নগরী থেকে প্রায় ২৭ কিলোমিটার অদূরে গোর্কী নামক পিকনিক স্পটে এবারের বনভোজন আয়োজন করা হয়। ত্রকদিকে শান্ত মস্কো নদী ও অন্যদিকে দিগন্ত জুড়ে সবুজের সমারোহ যা সত্যিই বনভোজনে আগত সবাইকে চরমভাবে বিমোহিত করে। বাংলাদেশি বিজনেসম্যান এ্যাসোসিয়েশন ‘আরবিসিসিআই’ কর্তৃক আয়োজিত এ বনভোজনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফিরোজ উল আলম খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সানাউল হক সাজু, রফিকুল ইসলাম মিয়া আরজু ও ড. আবু সালেহ হোসেইন প্রমুখ। বনভোজনে বাবা-মার সাথে আগত ছোটছোট ছেলেমেয়েদের জন্য ছিল চেয়ার সিটিং ও দৌড় প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকেই পুরস্কৃত করা হয়। এছাড়া বনভোজনে উপস্থিত অতিথিদের ‘আরবিসিসিআই’ লোগো-খচিত টি-শার্ট দেওয়া হয়। এবারের বনভোজন আয়োজক কমিটির অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশি বিজনেসম্যান এ্যাসোসিয়েশন ‘আরবিসিসিআই’র সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু। বনভোজনের আয়োজন সম্পর্কে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘একটি সুন্দর বনভোজন আয়োজন করার সর্বাত্বক চেষ্টা করেছি। তাছাড়া সংগঠনের প্রতিটি সদস্য বনভোজনকে সার্থক করতে দিন-রাত নিরলসভাবে কাজ করেছেন। ‘আরবিসিসিআই’র সভাপতি ফিরোজ উল আলম খান সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বনভোজনকে সাফল্যমন্ডিত করতে আরবিসিসিআই’র সদস্যবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সুন্দর ত্রকটি বনভোজন আয়োজন করার জন্য ‘আরবিসিসিআই’র পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি’।
|
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|