| বোস্টনে বেইনের জাকজমক বনভোজন |
|
| বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে | |
| মঙ্গলবার, ১০ জুলাই ২০১২ | |
|
যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইংল্যান্ড (বেইন)-এর ৪০তম বনভোজন গত শনিবার ম্যাসাচুসেটসের বেভারলী শহরে অনুষ্ঠিত হয়।
বোস্টন ও পার্শ্ববর্তী শহরের শত শত বাংলাদেশি নারী-পুরুষ বনভোজনে উপস্থিত হয়ে বেইনের উক্ত বনভোজনকে জাকজমকপুর্ণ করে তোলেন। গত ৭ জুলাই ম্যাসাচুসেটস-এর বেভারলী শহরের লীন্স পার্কে ব্যাপক আনন্দ উদ্দীপনায় অনুষ্ঠিত বেইনের উক্ত বনভোজনে তিন শতাধিক বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু কিশোরের উপস্থিতি একদিনের জন্য বাংলাদেশিদের মেলায় পরিনত হয়েছিল। বনভোজনে আড্ডার পাশাপাশি একে অন্যের সাথে কুশল বিনিময় আর গল্প-গুজবে কাটিয়েছেন সারাটা দিন। দিনব্যাপী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের জন্য ছিল নানা রকম খেলাধুলা, মজাদার খাবারে মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন। বেইনের বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন। এর আগে বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইংল্যান্ড (বেইন)-এর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি শহিদুল ইসলাম প্রিন্স, সহ- সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল ও সাধারন সম্পাদক তরুন বড়ুয়া প্রমুখ।
বনভোজনে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থি ছিলেন যথাক্রমে- যুক্তরাষ্ট্র আ.লীগের উপদেষ্টা বামুন দাস বসু, নিউইংল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, বজলুল ওহাব শাহীন, বদিউজ্জামান বিপ্তী, মহিউদ্দিন খাঁন, আনন্দ, ড. আশিষ দেব, হাবিবুর রহমান খাঁন, মোহাঃ সোহেল, আনোয়ার কবির রুমি, মাহফুজুর রহমান, পিন্টু, ডা. দুলাল, ইশরাত সায়েরা মুন, গোলাম ফারুক, কাজী হাসানুজ্জামান, জাহাঙ্গীর, ইফতেখার স্বপন। নিউইংল্যান্ড আওয়ামী লীগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ওসমান গনি, সা. সম্পাদক জাহিদ ওসমানী মামুন, সিনিয়র ভাইস প্রসিডেন্ট সফেদা বসু, একেএম ওয়াহেদী, রেজ্জাকুল চৌধুরী ফরিদ, সাবু, পিন্টু চৌধুরী, রনি, মিশা রহমান, মহিউদ্দিন চৌধুরী, আয়েশা আক্তার জলি, শাহাব উদ্দিন চৌধুরী, হুমায়ুন মোর্শেদ, আজাদ, মুন্না বড়ুয়া, রবিন দাস, শশাঙ্ক, কল্লোল বড়ুয়া প্রমুখ। নিউইংল্যান্ড বিএনপির নেতা কর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কাজী নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, রেজাউল করিম, পারভেজ চৌধুরী, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান ডিউক প্রমুখ।বাংলাদেশ এসোশিয়েশন অব নিউইংল্যান্ড (বেইন)-এর কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, সা.সম্পাদক তরুন বড়ুয়া, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল, সাবেক সা. সম্পাদক সৈয়দ সালাম শিলু ও সাবেক সা.সম্পাদক মেহেদী ইমাম সহ সকল সদস্যবৃন্দ। খেলাধুলা পরিচালনা করেন বেইনের সহ- সা. সম্পাদক সিরাজুম মনির, ও ক্রীড়া সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু। র ড্র তে পুরুস্কার বিজয়ীরা হলেন ১ম আব্দুল মতিন, ২য় সোহেল, ৩য় মোস্তাক, ৪র্থ নজরুল, ৫ম নাসিমা, ৬ষ্ঠ সোহেল, ৭ম মুনির, ৮ম আমিন, ৯ম প্রীতি ও ১০ম মুন্নি। পুরুস্কার বিতরন করেন যথাক্রমে- আব্দুল মতিন, হাবিবুর রহমান খান, রেজাউল করিম, দুলাল তালুকদার, ফাইজুর রহমান, বদিউজ্জামান বিপ্তি, ডা. দুলাল, ডিউক, লোকমান ও নাসিমা প্রমুখ। খেলাধুলায় ৫ থেকে ৮ বছরের বালকদের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সানি (১ম), আনাস (২য়) ও কাউসার (৩য়)। ৫ থেকে ৮ বছরের বালিকাদের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন জুই (১ম), দিহা (২য়) ও জারা (৩য়)। ৯ থেকে ১২ বছরের ছেলেদের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন কামিল (১ম), তাহসীর (২য়) ও মাহিন (৩য়)। ৯ থেকে ১২ বছরের মেয়েদের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সামিহা (১ম), অনিন্দিতা (২য়) ও প্রিয়তি (৩য়)। ১৩ থেকে ১৮ বছরের ছেলেদের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন রাকিল (১ম), অনিক (২য়) ও রাম্মী (৩য়)। ১৩ থেকে ১৮ বছরের মেয়েদের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন শাথী (১ম), আঁখি (২য়) ও সোনিয়া (৩য়)। ১৩ থেকে ১৮ বছরের মেয়েদের চোখ বেঁধে হাড়ু ভাঙ্গা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সাবিনা (১ম), ভাবনা (২য়) ও সাদিরা (৩য়)। পুরুষদের দৌড় প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সাকিল (১ম), তায়েক (২য়) ও রাব্বি (৩য়)। মহিলাদের বালিশ খেলায় বিজয়ীরা হলেন পারভিন বাবু (১ম), শাহীন (২য়) ও মেরী (৩য়)। বিবাহিত-অবিবাহিতদের মধ্যে রশি টানাটানি প্রতিযোগিতায় বিবাহিত দলের নবী, সাজু, ফারুখ, শাহিন, সানী,মিলন, শিবলী, আলী হাসান, সোহেল, খোকা, হানিফ ও আনন্দের দল বিজয়ী হন।খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করেন যথাক্রমে- সেলিম, আনন্দ, মহিউদ্দিন খান, পিন্টু, মুন, পারভেজ, রুমি, সানী, সালমা, পারভিন, মোস্তাক তালুকদার, সাবেদ সাথী, ইদ্রিস আলী, বেলাল, মহিউদ্দিন চৌধুরী, নাজিম, ওসমান গণি, জাহিদ ওসমানী মামুন, রেজ্জাকুল চৌধুরী ফরিদ, মেহেদী ইমাম, সাবা হাকিম, কাজী নুরুজ্জামান ও শাহাব উদ্দিন প্রমুখ। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন-একক সাবুল, ডাবলস সামী ও রুহেল। এ প্রতিযোগিতায় যারা সহায়তা প্রদান করে প্রতিযোগিতাকে সার্থক করেছেন তারা হলেন- শহিদুল ইসলাম প্রিন্স, তরুন বড়ুয়া, বজলুল ওহাব শাহিন, সাজ্জাদুর রহমান সাজু, বদরুল হক সানী, আসিফ বাবু, ফারুখ, মনিকা রহমান, জুয়েল, মুন্নি, সাইদ, রাব্বি, বিউটি ও মিসেস খোকা প্রমুখ। বোস্টনসহ বিভিন্ন শহর থেকে আসা রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা ছাড়াও নানা পেশার লোকজন উপস্থিত হয়ে বনভোজনটিকে সার্থক করে তোলেন। উল্লেখ্য, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বছর ১৯৭১ সালে গঠিত বাংলাদেশ এসোসিয়েশন অব নিউইংল্যান্ড (বেইন)-কে যুক্তরাষ্ট্রের সর্বপ্রাচীন ও সর্বপ্রথম সামাজিক সংগঠন বলে ধারনা করা হয়। তবে এ বিষয়ে সঠিক কোন তথ্য জানা যায়নি। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|