News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২১ মে ২০১৩, মঙ্গলবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow একটি ব্যাতিক্রমী আনন্দ অনুষ্ঠান
একটি ব্যাতিক্রমী আনন্দ অনুষ্ঠান প্রিন্ট কর
নিউজ বাংলা ডেস্ক   
সোমবার, ০৯ জুলাই ২০১২

            

সম্প্রতি মেরিল্যান্ডে, রকভিলের ‘রোলিনস কোনগ্রেশোনাল ক্লাবে’ হয়ে গেলো একটি ব্যাতিক্রম ধর্মী বিবাহ বার্ষিকী অনুষ্ঠান। ব্যাতিক্রম ধর্মী এই জন্য যে এতে বেশ কয়েকটি চমক ছিল। আর চমক গুলো ছুঁয়ে গেছে উপস্থিত আমন্ত্রিত অতিথীদের হৃদয় মন।

হলের একপাশে জাঁকজমক পূর্ণ বিশেষ একটি টেবিলের উপর গোলাপ ফুল দিয়ে সাজানো তিন টায়ার কেক রাখা। কেকের একপাশে লেখা ছিল সুইট সিক্সটিন ম্যারেজ আনিভ্যারসারি অফ শর্মী ও স্বপন।                                                    

 সুইট সিক্সটিন শব্দটির মতই মিষ্টি আর মনোরম আঙ্গিকে সাজানো ছিল গোটা অনুষ্ঠানমালা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এর একটি সারপ্রাইজ পার্ট। এই সারপ্রাইজ ওয়াশিংটনের প্রিয় মুখ সাবরীনা রহমান শর্মী ও আরিফুর রহমান স্বপন  এর জন্য। তাদেরই বিবাহ বার্ষিকী অথচ কি আশ্চর্য তারাই জানতেন না যে এটা তাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন শর্মীর পরিবার। পুরো আয়োজনটাই করা হয়েছিল স্বপন শর্মীকে না জানিয়ে।

সন্ধ্যে বেলা শর্মী ও স্বপন তাদের দুই কন্যা আনিকা আর আরিয়ানাকে নিয়ে প্রবেশ করলেন সুসজ্জিত কোনগ্রেশোনাল ক্লাবের লবিতে। ঢুকতেই শুনতে পেলেন আপনজনদের মুখের উল্লসিত উচ্চারন - “হ্যাপি আনিভ্যারসারি”।  চমকে উঠলেন শর্মী ও স্বপন। একি কথা! তারাতো এসেছেন এক বন্ধুর বিবাহ বার্ষিকীর দাওয়াত খেতে। হাতে আছে গিফটের খাম। এখন এসব কি শুনছেন! চোখে জল এসে গেলো শর্মীর। জলভরা চোখে তাকিয়ে দেখলেন তাদের জন্য  কি অপরূপ সজ্জায় সাজানো হয়েছে গোটা হল, হলের স্টেজ, সবগুলো চেয়ার টেবিল। যেন এক স্বপ্ন রাজ্য। একটু ব্যাতিক্রম আনতে হল ভরা অতিথিরাও সেজেছেন সত্তর দশকের স্টাইলে। যেটা নাকি এখনকার টপ ফ্যাশন হয়ে ফিরে এসেছে আবার। পুরুষরা অনেকেই পরেছেন কালো কোট সাদা সার্ট ও কালো টাই। আর মহিলারা
 চুল বেঁধেছেন সেই সময়কার নায়িকাদের মতো করে। ঘরের একপাশে দাঁড়িয়ে ডি জে শান্তনু বাজাচ্ছেন একের পর এক বাছাই করা গান। স্টেজে দাঁড়িয়ে ধারা বর্ণনা দিচ্ছেন ভাষ্যকার। কনগ্রেশোনাল ক্লাবে ঢোকার সাথে সাথেই  স্বপন ও শর্মীকে নতুন পোষাকে সাজানো হয়েছিল বর ও বঁধুর বেশে। মাথার উপর ঝলমলে ওড়না ধরে তাদেরকে নিয়ে যাওয়া হোল লম্বা করিডোর পাড়ি দিয়ে হলের ভিতরে। সাজানো স্টেজে। ডিনারের আগে ও পরে পরিবেশিত  হোল কয়েকটি বিশেষ বিশেষ পরিবেশনা। নাচ, গান, কুইজ ও আবৃতি। যার সবকটিতেই ছিল ভিন্ন মাত্রার নতুন চমক। আমন্ত্রিতরা সকলেই বললেন এই আনন্দ সন্ধ্যা মনে থাকবে বহুদিন।

 

                

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Comments  

 
#1 Mehdimehdi 2012-07-15 00:26
Wonderful program for wonderful people


2eedy
Quote
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates