| যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত |
|
| নিউজ-বাংলা ডট কম | |
| বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২ | |
|
যথাযোগ্য মর্যাদা ও জাঁকজমকপূর্ণভাবে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৩৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো। শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। তবে এর মধ্যে রাজধানী ওয়াশিংটনের শোভাযাত্রা সবচেয়ে আড়ম্বরপূর্ণ হয়ে থাকে। শোভাযাত্রা সাধারণত মার্কিন জাতীয় লেখাগারের দরজার সামনে শুরু হয়। রাস্তার দুই পাশে লাখ লাখ দর্শক দাঁড়িয়ে থাকে। অনেক দর্শক এ শোভাযাত্রা দেখার জন্য অনেক দূর থেকে আসে। বিভিন্ন ধরনের রঙিন গাড়ি, দড়াবাজির গাড়ি ও বাচ্চাদের খেলনা গাড়ি আর উৎফুল্ল জনসাধারণ একসঙ্গে শোভাযাত্রায় অংশ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে শোভাযাত্রা বহুবিধ সংস্কৃতি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে। বিভিন্ন জাতির বংশোদ্ভূত নাচে-গানে নিজ জাতির বিশিষ্ট সংস্কৃতি প্রদর্শন করে যৌথভাবে স্বাধীনতা দিবস উদযাপন করে। অন্য বছরের মতো যুক্তরাষ্ট্রের জনগণ নেচে-গেয়ে, জাতীয় সঙ্গীত বাজিয়ে, জাতীয় পতাকা উড়িয়ে ও চোখ ঝলসানো আতশবাজির খেলায় আনন্দে কাটান বিশেষ এই দিনটি। এ উপলক্ষে সবচেয়ে বড় আতশবাজি অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির হাডসন নদীতে। এ ছাড়া ওয়াশিংটন ডিসি সংলগ্ন পটমেক নদীর ধারে, লাসভেগাস, ডিজনিওয়াল্ড, আটলান্টিক সিটিসহ পুরো যুক্তরাষ্ট্র জূড়ে আতশবাজির বর্ণাঢ্য উৎসব হয়।, এই সব উৎসব স্থালে লাখো আমেরিকানের সমাগম ঘটে। নিউইয়র্কের হাডসন নদীর তীরে আতস বাজি উৎসবের আয়োজক বিশ্ববিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ‘ম্যাসি’।
স্বাধীণতা দিবসে বিশেষ আয়োজন ছিল পটোমেক নদীর পারে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট এবং আমারিকার স্বাধীনতা যুদ্ধের প্রধান সমর নায়ক জর্জ ওয়াশিংটনের বাড়ী দর্শন।হাজারো মানুষের পদভারে সেখানে আয়োজন করা হয় আমেরিকার সেই সময়ের স্বাধীনতা যুদ্ধের আদলে যুদ্ধ মহড়া। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|