|
হুমায়ূন আহমেদকে দেখতে হাসপাতালে ড. জাফর ইকবাল |
|
|
নিউজ-বাংলা ডেস্ক
|
|
বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২ |
|

নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করেছেন তার ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল ও স্ত্রী ইয়াসমিন হক।
নিউইয়র্ক সময় মঙ্গলবার বিকালে তারা হুমায়ূন আহমেদের শয্যা পাশে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন। হুমায়ূন আহমেদের পরিবার জানিয়েছে, চিকিৎসক ডা. জর্জ মিলার মঙ্গলবার দুবার তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। ডা. মিলারের উদ্ধৃতি দিয়ে হুমায়ূনের পরিবার জানিয়েছে, হুমায়ূন আহমেদের লিভার ও কিডনি ভালোভাবে কাজ করছে। তবে ফুসফুসে পানি জমে যাওয়ায় তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে মঙ্গলবার সকাল থেকে রেসপেরেটরি সাপোর্ট দেয়া হচ্ছে। ডাক্তার আরো জানান, এছাড়াও কোলনে ইনফেশকন কিছুটা বেড়ে গেছে। অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম বলেন, হুমায়ূন আহমেদের ভাই ড. জাফর ইকবাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে প্রায় আড়াই ঘণ্টা তার পাশে ছিলেন। ওদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামানও মঙ্গলবার সন্ধ্যায় হুমায়ূন আহমেদের সঙ্গে দেখা করেছেন। এ সময় সঙ্গে ছিলেন, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ড. একে মোমেন। হুমায়ূন আহমেদের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। |
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|