| জন্স হপকিন্স শিক্ষার্থী প্রতিনিধিদলের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১২ | |
|
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উচ্চতর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক স্কুলের একটি শিক্ষার্থী প্রতিনিধিদল ০৩ জুলাই ২০১২ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের-এর সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত আকরামুল কাদের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশ সর্ম্পকিত বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্নের জবাব দেন। রাষ্ট্রদূত কাদের তাঁর বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মান, উন্নয়ন সম্ভাবনা এবং বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ এবং রাষ্ট্রদূত কাদের-এর বর্ণাঢ্য কর্মজীবন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। রাষ্ট্রদূত কাদের অত্যন্ত ধৈর্য্যরে সাথে শিক্ষাথীদের বক্তব্য শুনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ সম্পর্কে বিশেষ আগ্রহের কারণে রাষ্ট্রদুত কাদের শিক্ষার্থীদের প্রশংসা করেন এবং শিক্ষামূলক আলোচনার জন্য বাংলাদেশ দূতাবাসকে বেছে নেবার জন্য জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অধ্যাপক তানিয়া জাবো-এর নেতৃত্বে দূতাবাসে আগত শিক্ষার্থী প্রতিনিধি দলে বিশ্বের বিভিন্ন দেশের মূলত স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা ছিলেন। দূতাবাসের গণকূটনীতি কর্মসূচীর অংশ হিসেবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|