মূলপাতা arrow খবর arrow বিদেশ arrow আজ পবিত্র শবে বরাত
আজ পবিত্র শবে বরাত প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
বুধবার, ০৪ জুলাই ২০১২

   

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও এবাদত বন্দেগীর মধ্য দিয়ে আজ হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ, ৪ঠা জুন দিবাগত রাতে যথাযথ মর্যাদায় সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। এই রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পরম সৌভাগ্যের রজনী হিসেবে বিবেচিত।

হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত ও পবিত্র। পাক ভারত উপমহাদেশে এই রজনী শবে বরাত হিসাবে পালিত হয়। আজ বুধবার  ৪ঠা  জুলাই উত্তর আমেরিকার বেশীর ভাগ স্থানে এবং বাংলাদেশে মঙ্গলবার রাত ৩রা  জুলাই শবে বরাত পালিত হচ্ছে। বুধবার রাতে বাংলাদেশী মুসলমানদের ব্যবস্থাপনায় পরিচালিত ভার্জিনিয়ার আর্লিংটনস্থ বায়তুল আমান মসজিদে শবে বরাত উপলক্ষে বিশেষ নামাজ এবং মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে।

 পবিত্র এ রাতে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত, জিকির-আজকার, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। অনেকে সারা রাত ইবাদত-বন্দেগি শেষে সেহির খেয়ে পরের দিন রোজা রাখেন। শবে বরাতে অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।  মুসলমানদের কাছে মাহে রমজানের বার্তাও বয়ে আনে শবে বরাত। শাবান মাসের পর আসে পবিত্র মাহে রমজান। ‘শবে বরাত’ কথাটি ফারসি ‘শব’ (রাত) ও ‘বরাত’ (সৌভাগ্য)—এ দুটি শব্দের সমন্বয়ে গঠিত। শবে বরাতকে ‘লাইলাতুল বরাত’ নামেও অভিহিত করা হয়। এ রাতে মহান আল্লাহ তাআলা মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন। মুসলমানরা অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পরিশুদ্ধ জীবন যাপনের তওফিক চেয়ে  মোনাজাত করেন।

তবে কোরআনে এই রজনী সম্পর্কে সুস্পষ্ট কিছু উল্লেখ না থাকার বিবেচনায় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশীর ভাগ মুসলিম দেশে শবে বরাত পালিত হয় না।
 

 

 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates