| "ঢেউ" আসছে ২৯শে জুন |
|
| নিউজ-বাংলা ডট কম | |
| সোমবার, ০২ জুলাই ২০১২ | |
|
ঘুড়ির অভাবিত সাফল্যের পর গ্রেটার ওয়াশিংটনের মঞ্চ আলোকিত করেতে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই) এর প্রযোজনায় নতুন নাটক "ঢেউ" আসছে ২০১৩ সালের ২৯শে জুন। "ঘুড়ি"র মত "ঢেউ"ও একটি মৌলিক নাটক। "ঘুড়ি"র পরিচালক কামরুল খান লিংকনের কাহিনী পরিকল্পনা এবং পরিচালনায় "ঢেউ" এর স্ক্রীপ্ট লিখছেন "ঘুড়ি"র আলোচিত স্ক্রিপ্ট রাইটার সফি দেলোয়ার কাজল। বর্তমানে শিল্পী নির্বাচন এবং স্ক্রীপ্ট লেখার কাজ চলছে। আগামী সেপ্টেম্বর থেকে রিহার্সেল শুরু হবে। বাই র প্রযোজিত প্রথম নাটক ঘুড়ির কাহিনী আবর্তিত হয়েছিল বাংলাদেশের গ্রাম বাংলার খেতে খাওয়া মানুষের জীবনের আকুতিকে অবলম্বন করে। বিদেশে অদক্ষ শ্রমিকদের অমানসিক পরিশ্রম এবং তাদের হৃদয়ের রক্তক্ষরন, পারিবারিক সামজিক জীবনের নানা টানাপূরণকে মঞ্চে দারুন ভাবে মঞ্চায়ন করেন কামরুল খান লিংকন। সফি দেলোয়ার কাজলের হৃদয় স্পর্শী সংলাপের সাথে প্রবাসের অপেশাদার শিল্পী কৌশলীদের দারুন অভিনয় এবং পারফর্মেন্স হল ভর্তি দর্শকদের হৃদয় ছুয়ে যায়। ঘুড়ির সাফল্যের পর দর্শকদের আগ্রহ এবং আকাংক্ষাকে সামনে রেখে বাই তাদের দ্বিতীয় প্রযোজনাতে হাত দিয়েছেন। নাটকে কামরুল খান লিংকনের নেতৃত্বে "ঘুড়ি" টিমের প্রায় সকল শিল্পী এবং কলা কৌশলী ঢেউ নাটকের সাথে সংলিষ্ট থাকবে। ঢেউ নাটকের কাহিনী ঘুড়ি থেকে সম্পূর্ন ভিন্নধর্মী। পৃথিবীর আদি কাল থেকেই মানুষে মানুষে, জাতিতে জাতিতে, শ্রেনীতে শ্রেনীতে ছিল দন্দ্ব। এই দ্বন্দ আর বিভেদের বেড়া জালে ক্ষত বিক্ষত হয়েছে মানুষের হৃদয়। রক্ত পাতের ঘটনা ঘটেছে অহরহ। জীবনের বিনিময়ে এই সংঘাত আর সংঘর্ষের বিরুদ্ধে লড়াই সংগ্রামের রয়েছে দীর্ঘ ইতিহাস। এমনি কিছু প্রেক্ষাপটকে ধারণ করে একই সূত্রে গাঁথা তিনটি পৃথক কাহিনীকে মঞ্চে উপস্থাপন করা হবে ঢেউ নাটকের মধ্য দিয়ে। নাটকে দর্শকদের সামনে নালিশের আর্জি নিয়ে হাজির হবে কিছু অতৃপ্ত বিদেহী আত্মা। ইতিহাস নির্ভর তিনটি সময় স্থানকালকে আলাদা আলাদা ব্যঞ্জনায় নিয়ে আসা হবে দর্শকদের সামনে। প্রথম কাহিনীটি আবর্তিত হবে প্রাক সভ্যতার যুগে আফ্রিকার আদিম মানুষের মধ্যে দ্বন্দ, প্রেম ভালবাসা এবং সংঘর্ষের অনন্তকালকে ঘিরে। দ্বিতীয় কাহিনীটি মিশরের প্রারম্ভিক সভ্যতাকে ঘিরে। শেষ পর্বটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে প্রেম ভালবাসা, সামাজিক সংঘাত আর দ্বন্দের এক অপরূপ নির্যাস। প্রতিটি কাহিনী পর্বতেই হাসি আনন্দ দুঃখ কষ্টের সাথে নৃত্যগীত, নাট্যরসসহ বিনোদনের সকল মাত্রাকেই ঢেউ নাটকের মধ্য দিয়ে উপস্থাপন করা হবে। এই প্রসংগে ঢেউ এর পরিচালক কামরুল খান লিংকন বলেন ঘুড়ির মত ঢেউও মৌলিক নাটক। গ্রেটার ওয়াশিংটনে একমাত্র বাই-ই মৌলিক নাটক উপহার দিচ্ছে। ঘুড়ির সাফল্যের পর দর্শকদের চাহিদাকে মাথায় রেখে অনেক সময় নিয়ে ঢেউ নাটকের পসরা সাজানো হচ্ছে। আশা করি "ঘুড়ি"র মত "ঢেউ" নাটকটি দর্শক নন্দিত হবে। ছোট বড় সর্ব শ্রেনীর দর্শকদেরই ভাল লাগবে। "ঢেউ" এর স্ক্রীপ্ট রাইটার সফি দেলোয়ার কাজল বলেন "ঘুড়ি" ছিল চেনা জানা কাহিনীর নাট্যরূপ। সেই ক্ষেত্রে "ঢেউ" অনেক জটিল এবং বৈচিত্রময়। আশা করি "ঢেউ" বিশাল ক্যানভাসে, নতুন আংগিকে এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে একটি স্মরনীয় নাটক উপহার দিচ্ছে। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|