মূলপাতা arrow লেখালেখি arrow কবিতা arrow তুমিও কী ফুরাচ্ছো অই
তুমিও কী ফুরাচ্ছো অই প্রিন্ট কর
আহসান জামান, ভার্জিনিয়া থেকে   
সোমবার, ০২ জুলাই ২০১২

                  

তুমিও কী ফুরাচ্ছো অই বিকেলের হাওয়ার দ্রবণে
তলদেশে পড়ে থাকা কাঙ্কণের লদ্ধিবলে।

কোথাকার কানামাছি সুরের মূর্ছনায়
কী ভেবে কি দেখ ফিরে! এইসব জমিনে জমেছে পাপ;
ক্লান্তির ঘনবাতাস, মায়া ছিঁড়ে; হারাবার ডানাবাঁধে কাঁধে।

দু'হাতের কাজ ফেলে আজ
পুরাণের ক্ষয় গাঁথে মালা অলীকসূতোর ছলে;
কী ভুলে কি পড়ে মনে! ফিকে ফিরফিরে সুরের পাখি
উড়ালি মনোযানে, বেঁধে রেখে আপন খাঁচায়।

আমিতো দিয়েছি ছুটি, বিদ্যাপীঠের ঘন্টার কড়া নেড়ে
কে কোথায় হারাতে চেয়েছে যেমন; হিসেবের খাতাখুলে
মুছে গেছে আপন নামের ধারাপাত। বৃষ্টিজলে মুছে গেছে
বাড়ী-ঘর-উঠোন-মাঠ-ঘাট; ছন্নছাড়ার হাত ধরে আমিও যেমন!

 

 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates