|
আইসিইউতে হুমায়ুন আহমেদের অবস্থা স্থিতিশীল |
|
|
নিউজ-বাংলা ডেস্ক
|
|
সোমবার, ০২ জুলাই ২০১২ |
|
জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। নিউইয়র্ক সিটির বেলভ্যূ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে তাকে। শারিরীক অবস্থা বিবেচনা করে তাকে ব্যথা নিরোধক ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে।
মাঝে মধ্যেই শ্বাষ প্রশাসে প্রচন্ড কষ্ট ও ব্যথা হচ্ছিল । কোনভাবেই ঘুম হচ্ছিল না। ব্লাড প্রেসার এত বেশী ছিল এটাকে নিয়ন্ত্রনে আনা যাচ্ছিল না। তবে আস্তে আস্তে রাএ অবস্থার উন্নতি হচ্ছে। দ্বিতীয় দফা অস্ত্রপ্রচারের পর তার সিটি স্ক্যান রিপোর্টে তাতে ক্যান্সার আর ছড়িয়ে যাওয়ার কোন লক্ষন পাওয়া যায়নি। অল্প সময়ের ব্যবধানে দুই দফা অস্ত্রপ্রচারে ডঃ হুমায়ুন আহমেদ একেবারেই দুর্বল হয়ে পড়েছেন। জনপ্রিয় এই ব্যক্তিত্বের জন্য তিনি দোয়া করতে সবার প্রতি আবেদন জানিয়েছেন। |
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|