নিউজ বাংলা বর্ষপূর্তি ২০১২

 
Bangla Font Help

নিউজ-বাংলা

নিউজ-বাংলা এখন ফেইস বুকে

বিস্তারিত

বসন্ত উৎসব-২০১৩

আয়োজনেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই ফোরাম (ডুয়াফি)
তারিখঃ ১১ই মে, শনিবার
সময়ঃ বিকেল ৫টা
স্থানঃ Margaret scweinhaut senior center
1000 Forest glen road, Silver spring MD 20901

মহাজনের নাও

আয়োজনেঃ বাল্টিমোর প্রবাসী
তারিখঃ ১২ই মে, রবিবার
সময়ঃ ৩টা
স্থানঃ Johns Hopkins school of medicine
Turner  Auditorium
720 Rutland Avenue
Baltimore, MD 21205
যোগাযোগঃ মোঃ নকিব উদ্দিন
৪১০-৪৪০-৭৬১৭

সাভার ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের সাহায্যে
প্রিয়বাংলা ইঙ্কের আয়োজনে

গীতল নৃত্য নাট্যঃ

জীবনের জয়গান
তারিখঃ ১লা জুন, শনিবার
সময়ঃ রাত আটটা
স্থানঃ থমাস জেফারসন মিডল স্কুল

উপহার বাংলাদেশ মেলা

আয়োজনেঃ বিসিসিডিআই
তারিখঃ ১৫ই জুন শনিবার
সময়ঃ সাড়ে ৪টা- সাড়ে ১০টা
স্থানঃ গানস্টন থিয়েটার
২৭০০ সাউথ ল্যাং স্ট্রীট
আর্লিংটন, ভিএ-২২২০৬

বার্ষিক পিকনিক


আয়োজনেঃ বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা (বাই)
তারিখঃ ২৩শে জুন, রবিবার
সময়ঃ ১১টা-৫টা
স্থানঃ Rock Creek Regional Park, 15700 Needwood Lake Circle,
Derwood, MD 20855. Picnic Area # 1,  Shelters B & C.


নির্মল সংগীত সন্ধ্যা

কত দিন পড়ে এলে
আয়োজনেঃ রংতুলি
তারিখঃ ২৪শে আগষ্ট শনিবার
 সময়ঃ
স্থানঃ 1080 Jefferson St Alexandria, VA 22314

 

সিন্ডিকেট

সুডোকু

মূলপাতা
শহীদ জননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
সোমবার, ০২ জুলাই ২০১২

   

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষ্যিত লীন শহরে এবং  ইতালীর পিয়াছা ভিত্তোরিয়াতে শহীদ জননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

লীনে শহীদ জননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে:

 যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষ্যিত লীন শহরে একাত্তরের ঘাতক দালাল নির্মূলের পথপ্রদর্শক শহীদ জননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বোস্টনের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সভার আয়োজন করে। গত ২৯শে জুন শুক্রবার লীনের ৪১১ এসেক্স স্ট্রীটের কম্যুনিটি রুমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যক্ষ আহমেদ হাসান। সাধারন সম্পাদক শহীদ সন্তান উজ্জল বড়ুয়া সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৈয়দ আবু হাসনাত, কম্যুনিটি এক্টিভিষ্ট শহীদ সন্তান নাহিদ সিতারা, আবুল মনসুর, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রাতুল বড়ুয়া, মোঃ মিয়াজী, ইকবাল ইউসুফ, মিন্টো কামরুজ্জামান, আতিক হাসান প্রমুখ। সভায় শহীদ জননী জাহানারা ইমামের নানা কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠায় জাহানারা ইমামের স্বপ্নকে স্মরণ করা হয়। বক্তারা বলেন, জাহানারা ইমাম স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। ১৯৯২ সালে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে এবং লাখ লাখ লোকের উপস্থিতিতে একাত্তরের ঘাতক গোলাম আযমের প্রতীকী বিচারের আয়োজন করে তিনি প্রমান করেছিলেন বাংলার জনগণ একাত্তরের ঘাতকদের বিচারের দাবীতে ঐক্যবদ্ধ। আলোচনা সভা থেকে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার এবং জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবী করা হয়। যুদ্ধাপরাধীদের বিচারে বাঁধাদানের সকল চক্রান্ত নস্যাতে প্রবাস থেকে সহায়তা অব্যাহত রাখার ঘোষনাও দেওয়া হয়।

 ইটালীর পিয়াছা ভিত্তোরিয়ায়

  

হাফিজুর রহমান মিতু , ইটালী থেকে

গত ২৮ জুন ইটালীর পিয়াছা ভিত্তোরিয়ায় অবস্হিত লিটল ইন্ডিয়া রেস্ট্রুরেন্টে ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি ইতালী, শহীদ জননী জাহানারা ইমামের ১৮তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে । সাধারন সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রোমের বাংলা পাঠশালার প্রতিষ্ঠাতা ও স্হায়ী বাঙ্গালী কমিনিটির নেতা জনাব মুকুল খান । বিশেষ আতিথি হিসেবে ছিলেন কমিনিটি নেতা ও ট্রাভেলস ব্যবসায়ী জনাব রাজ বাবলা । আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাফিজুর রহমান মিতু । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসের সেই মাকে হার মানানো বাংলাদেশের শহীদ জননী জাহানারা ইমাম বাংলাদেশের গন্ডি পেরিয়ে আজ বিশ্ব জননীতে পরিনত হয়েছেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অংশগ্রহন ও আত্নত্যাগ বিস্ময়কর। আমি আশাবাদী মানুষ। সম্পূর্ন নতুন প্রজন্মের যুবকদের দ্বারা গঠিত ইতালি ঘাতক দালাল নির্মূল কমিটি বাঙ্গালী জাতির আশা আকাঙ্ক্ষা পূরনে অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচারের দাবীকে আরও জোরদার করতে অসামান্য অবদান রেখে চলেছে। আমার আত্মার সাথে সম্পর্কিত যে কাজ গুলো হয়, জননী জাহানারা ইমামের ১৮ তম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত আজকের এই আলোচনা সভা তার অন্যতম। আমার মত সামান্য মানুষকে প্রধান অতিথি করায় আমি গর্ববোধ করছি, এর চেয়ে অনেক বড় কিছুতেই আমি এত কৃতজ্ঞ হতাম না। আমি বাজী ধরে বলতে পারি, যে দেশের নতুন প্রজন্ম এতো বেশী সচেতন আর অদম্য সে দেশে যুদ্ধাপরাধীদের বিচারে কেউ বাধা হয়ে দাড়াতে পারবে না এবং সেই দেশের উন্নতি কেউ থামিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ সুযোগ্য সভাপতি মোঃ হাফিজুর রহমান মিতু ও সাধারন সম্পাদক রাজু আহমেদ সহ উপস্হিত সবাইকে । আজকের এই দিনে আমি যুদ্ধাপরাধীদের ফাসির দাবী জানাচ্ছি।

সভাপতি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে যেমন আমরা বাংলাদেশ পেতাম না । ঠিক তেমনি ভাবে শহীদ জননী জাহানারা ইমামের জন্ম না হলে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাবুনাল হতো না । বিশিষ্ট যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদ গোয়েন্দা নজরদারিতে থাকার পরও পালিয়ে যাওয়াকে সরকারের ব্যর্থতা বলে সরকারের সমালোচনা করেন । তিনি বর্তমান সরকারকে শহীদ জননী জাহানারা ইমামের প্রতি সম্মান দেখানোর জন্য ইউনেসকোকে ২৫শে মার্চ আর্ন্তজাতিক গনহত্যা দিবস হিসেবে ঘোষনা করার জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জন্য অনুরোধ করেন । আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্রচার সম্পাদক মির্জা বাবু, দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ, মোঃ জসিম, শাহিন, সোহেল প্রমুখ ।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >

লগইন বক্স






পাসওয়ার্ড ভুলে গেছেন?
সদস্য হতে চাইলে রেজিস্টার করুন

A professional services and  IT training firm.

Details

IT LINK

 

বিস্তারিত যোগাযোগঃ www.itlinkcorp.com

 

যোগাযোগঃ মোহম্মদ আলী 703-340-7973

 বিস্তারিত

বিস্তারিত

ইমা কৌশলীর সিডি এলবাম

  

বিস্তারিত

 

 অন্যান্য পত্রিকা



 


 

 

আনু মুহাম্মদের সাথে কিছুক্ষন

বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, জাহাংগীর নগর বিশ্ববিদ্যাল্যের অধ্যাপক, তেল,গ্যাস,খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আনু মুহাম্মদের স্বাক্ষাতকার-সাক্ষাতকার গ্রহণ করেছেন ‘নিউজ বাংলা’র বিশেষ সম্পাদক সনতোষ বড়ুয়া।

 

 বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ আনু মুহাম্মদ আমেরিকা এসেছিলেন ‘’ইউনিভার্সিটি অব অরিগন এবং স্কুল অব এডভান্সদ রিচারস ‘’ এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘’ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের ধরন ও প্রভাব সম্পর্কিত গবেষণা ও পর্যালোচনা’’ বিষয়ক ওয়রকশপে যোগদান করার জন্য। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করাকালে তিনি আরলিংটনে অবস্থান করেছেন কয়েকদিন।

বিস্তারিত ...
 

প্রধানমন্ত্রীর ‘পিপলস এ্যামপাওয়ারমেন্ট’প্রস্তাব সর্ব সম্মতিক্রমে পাশ

 জনগণের ক্ষমতায়ন’ তত্ত্বটি রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরের জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে দার্শনিক মাইলস্টোন।

বিস্তারিত ...
 

কি কখন কোথায়


No events

মতামত জরিপ

এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে
 
 
Free Joomla Templates