মূলপাতা arrow খবর arrow দেশ arrow গ্রামীণ ব্যাংক নিয়ে ১৭ মার্কিন নারী সিনেটরের উদ্বেগ
গ্রামীণ ব্যাংক নিয়ে ১৭ মার্কিন নারী সিনেটরের উদ্বেগ প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
শুক্রবার, ২৯ জুন ২০১২

মার্কিন কংগ্রেসের ১৭ জন নারী সিনেটর গ্রামীণ ব্যাংকের গ্রহণযোগ্যতা ও ঋণগ্রহীতাদের প্রতি ব্যাংকটি অঙ্গীকার ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে তাঁরা বলেন, গ্রামীণের মতো একটি আদর্শ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, এমন যেকোনো পদক্ষেপ বাংলাদেশ, দরিদ্র মানুষ, বিশেষ করে নারী ঋণগ্রহীতাদের সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
গত বুধবার দেওয়া যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁরা এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী আইন প্রণেতা ১৭ জন নারী সিনেটরের এ বিবৃতি চিঠি আকারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে জানা গেছে।
বিবৃতিতে তাঁরা গ্রামীণকে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নেওয়ার স্বার্থে এর ব্যবস্থাপনা পরিচালক পদে একজন যোগ্য ব্যক্তি নির্বাচনের প্রক্রিয়া নিষ্কণ্টক করার আহ্বান জানিয়ে বলেন, গত বছরের মে মাস থেকে গ্রামীণ ব্যাংকে কোনো স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক নেই। নয়জন নারীসহ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ও ঋণগ্রহীতা শেয়ার হোল্ডাররা যাতে একজন যোগ্য ব্যক্তিকে এ পদে স্থায়ীভাবে নিয়োগের প্রক্রিয়ায় এগিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করা এখন অতীব গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে সিনেটররা বলেন, উদ্ভাবনশীল ও সফল ক্ষুদ্রঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের লাখ লাখ নারী-পুরুষকে ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে নিজেদের জীবনমান উন্নত করার সুযোগ অবারিত করেছে। গ্রামীণ ব্যাংক ৮৩ লাখেরও বেশি মানুষকে ঋণসেবা দিচ্ছে, যার ৯৭ শতাংশই নারী। গ্রামীণের সংখ্যাগরিষ্ঠ শেয়ারের মালিক এই নারীরাই। যার ফলে এটি হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে খ্যাতিমান গ্রামীণ নারী মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর অন্যতম। গ্রামীণ ব্যাংকের অনন্য ঋণদান মডেল বিভিন্ন জনগোষ্ঠীতে অত্যন্ত কার্যকর ও ইতিবাচক বলে প্রমাণিত হচ্ছে বহু দশক ধরে।
নিজস্ব উদ্ভাবনশীলতার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে চরম দারিদ্র্য মোকাবিলায় উদ্বুদ্ধ করেছে গ্রামীণের অভাবনীয় সাফল্য।
আমরা মনে করি, ঋণগ্রহীতাদের সেবা নিশ্চিত করতে গ্রামীণের স্বাধীনতা বজায় রাখা একান্তই জরুরি।
বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সিনেটরা বলেন, বাংলাদেশে নারী উন্নয়নে আপনার অঙ্গীকার প্রশংসনীয়। এ জন্য গ্রামীণের স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতার জন্য নেওয়া যেকোনো উদ্যোগে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য ১০০ জন। এর মধ্যে ১৭ জন নারী । নারী সিনেটরদের সবাই গ্রামীণ ব্যাংকের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করে চিঠিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে স্বাক্ষর দেওয়া সিনেটররা হলেন, বারবারা বক্সার, লিসা মুরকওয়াস্কি, ডায়ান ফিনস্টাইন, জেনি শাহীন, বারবারা এ মিকুলাস্কি, প্যাটি মুরি, ক্রিস্টিন ই গিলিব্রান্ড, ডেবি স্টেবোনো, মেরি এল লান্ডিউ, সুজান এম কলিন্স, কে আর হেগান, এমি ক্লুবাউচার, কে বেলি হাচিসন্স, ক্লারি ম্যাক্সকিল, অলিম্পিয়া জে স্নো, মারিয়া কান্টওয়েল ও কেলি এয়োটি।
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates