| রুপসী চাঁদপুরবাসীদের পিকনিক |
|
| বাংলা প্রেস, নিউইয়র্ক থেকে : | |
| শুক্রবার, ২৯ জুন ২০১২ | |
|
ইলিশের দাম আকাশ ছোঁয়া কিন্তু তাতে কী। ইলিশ বিহীন রুপসী চাঁদপুরবাসীদের পিকনিক হবে! এ কথা শুনতেও যেন বেমানান। তাই প্রতি বছর পিকনিকের খাবারের তালিকায় ইলিশকে প্রাধান্য দেয়া হয়। ব্যাপক আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে গত রোববার (২৪ জুন) যুক্তরাষ্ট্রস্থ রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন নিউইয়র্ক লং আইল্যান্ডের হেকশয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। ইলিশের দাম আকাশ ছোঁয়া কিন্তু তাতে কী। ইলিশ বিহীন রুপসী চাঁদপুরবাসীদের পিকনিক হবে! এ কথা শুনতেও যেন বেমানান। তাই প্রতি বছর পিকনিকের খাবারের তালিকায় ইলিশকে প্রাধান্য দেয়া হয়। ব্যাপক আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে গত রোববার (২৪ জুন) যুক্তরাষ্ট্রস্থ রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন নিউইয়র্ক লং আইল্যান্ডের হেকশয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। এবারে রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের বার্ষিক বনভোজনে প্রচুর সংখ্যক বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু কিশোরের উপস্থিতি এক অভুতপুর্ন মিলন মেলায় পরিনত হয়। বনভোজনে দিনব্যাপী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের জন্য ছিল নানা রকম খেলাধুলার ব্যবস্থা, মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন। রুপসী চাঁদপুর ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সা. সম্পাদক মামুন নিয়াজী। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটর্নি ব্রুস ফিসার ও কামাল আহমেদ। নিউইয়র্কসহ বিভিন্ন শহর থেকে আসা রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা ছাড়াও নানা পেশার লোকজন উপস্থিত হয়ে বনভোজনটিকে সার্থক করে তোলেন। গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে- মোঃ শাহ আলম, এম, জামান মজুমদার, মোস্তাক আহমেদ, আবুল বাশার মিয়া, নুর আলী স্বপন, কামাল আহমেদ, এটর্নি মঈন চৌধুরী, তাজুল ইসলাম ভুইঁয়া, মোস্তাফা হোসেন মুকুল, জহিরুল ইসলাম মোল্লা, পলাশ ও মজিবর রহমান মিয়া
উল্লেখ্য, দুপুরের খাবারের সময় শতাধিক মানুষের খাবার (শুধু ভাত) ঘাটতি দেখা দেয়। ফলে অভুক্ত অনেকেই ক্ষুব্ধ হয়ে বনভোজন পরিচালনা কমিটির অব্যবস্থাপনাকে দায়ী করেন। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|