মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow জোহর জাকারিয়ার অকাল মৃত্যু
জোহর জাকারিয়ার অকাল মৃত্যু প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
মঙ্গলবার, ২৬ জুন ২০১২

ভার্জিনিয়ার স্টার্লিং  প্রবাসী আবু জাকারিয়ার ছেলে জোহার জাকারিয়ার অকাল মৃত্যুতে গ্রেটার ওয়াশিংটনের বাংলাদেশী কমিউনিটি  শোকাহত।  ভার্জিনিয়ার  নরফর্কের  ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে সদ্য গ্র্যাজুয়েট ২২ বছরের টগবগে তরুন জোহর  গত ২৩শে জুন মৃত্যু বরণ করে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন)। পুলিশ তার মৃতদেহ আই-৯৫ সংলগ্ন রেস্ট এরিয়াতে বন্ধ গাড়ী থেকে উদ্ধার করে।

 তার মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছেন জোহরের কোন অপমৃত্যু নয়।  এদিকে আজ ২৬শে  জুন বাদ জোহর এডাম সেন্টারে জোহর জাকারিয়ার নামাজে  জানাজা অনুষ্ঠিত হয়। জোহর জাকারিয়ার জন্ম ১৯৮৯ সালে ভার্জিনিয়ার স্টার্লিং-এ। সে পটোমেক ফলস হাই স্কুল থেকে হাই স্কুল গ্র্যাজুয়েট হয়। সে বাবা-মা ছোট দুই ভাই, বন্ধুবান্ধব রেখে গেছে। একটি প্রবাদ আছে পৃথিবীতে সব চেয়ে ওজনের বস্তু- পিতার কাধে পুত্রের লাশ। পরম করুনাময় মরহুমের পরিবারের সদস্যদের এই শোক বহন করার শক্তি দিন।  নিউজ-বাংলার পক্ষ থেকে মরহুমের শোকহত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates