| ভার্জিনিয়ায় মনমুগ্ধকর সংগীত সন্ধ্যা |
|
| নিউজ-বাংলা ডেস্ক | |
| সোমবার, ২৫ জুন ২০১২ | |
|
গত ২৩শে জুন শিল্পী কামাল মোস্তফার আয়োজনে ভার্জিনিয়ার একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল শুদ্ধ সংগীতের এক নির্মল সন্ধ্যা । সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত নান্দিনিক ধ্রুপদী সংগীত শিল্পী মহিউজ্জান চৌধুরী ময়না। গান আর সুরের মূর্ছনায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এক টানা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দর্শক শ্রোতাদের আবিষ্ট করে রাখেন দেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী। গত ২৩শে জুন শিল্পী কামাল মোস্তফার আয়োজনে ভার্জিনিয়ার একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল শুদ্ধ সংগীতের এক নির্মল সন্ধ্যা । সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত ধ্রুপদী সংগীত শিল্পী মহিউজ্জান চৌধুরী ময়না। গান আর সুরের মূর্ছনায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এক টানা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দর্শক শ্রোতাদের আবিষ্ট করে রাখেন দেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী।
শুধু মাত্র তবলা আর হারমোনিয়ামের সাথে কি বোর্ড আর একষ্টিক গিটারে সূরের মূর্ছনায় ভরিয়ে দিয়েছিলেন দীর্ঘদিন ধরে রবীন্দ্রসংঙ্গীতে সাধনা করা দেশের অন্যতম সেরা এই রবীন্দ্র সংগীত শিল্পী।
শিল্পীর গান চয়নের ব্যাপার গুলো মধ্যে হয়ত বিশেষ্যত্ব থাকে। কারন অনুষ্ঠানের সব গানই মনে হয়েছে খুবই জীবন্ত ও ধারাবাহিক আর বৈচিত্রে ভরপুর। দর্শকের অনুরোধের কিছু গানও গেয়ে শুনান শিল্পী। রবীন্দ্র সংগীতের পাশাপাশি তিনি পরিবেশন করেন হারানো দিনের কিছু গান। তার গানের যাদুতে মন্ত্র মুগ্ধের মত সবাইকে মাতিয়ে রাখে সারাক্ষন। শিল্পী মহিউজ্জামান চৌধুরী ময়নার সাথে তবলা সংগঠনে ছিলেন হিমু রোজারিও , কি বোর্ডে হিরন চৌধুরী, ফিটারে ডেভিড রানা এবং বিভিন্ন ব্যাঞ্জনায় শিল্পীকে সংগ দেন গ্রেটার ওয়াশিংটনের জনপ্রিয় শিল্পী কামাল মোস্তফা। নির্মল সঙ্গীতের এই রজনী তাই আগত দর্শক শ্রোতাদের অন্তরে দোলা দিয়ে যায় । ঘরোয়া পরিসরে আয়োজিত এই সংগীতআনুষ্ঠান দেখার সুযোগ অনেকেরই হয়নি। তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বংগমেলা। আগামী ১৩-১৫ই জুলাই (শুক্র-রবিবার) ভার্জিনিয়ার আনানডেলস্থ নোভা কালচারাল সেন্টারে অনুষ্ঠিতব্য বংগমেলায় সংগীত পরিবেশন করবেন এই গুনী শিল্পী। আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন
|
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|