News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২৪ মে ২০১৩, শুক্রবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow একতারা কাপ ক্রিকেটে দুরন্ত টাইগার্স চ্যাম্পিয়ন
একতারা কাপ ক্রিকেটে দুরন্ত টাইগার্স চ্যাম্পিয়ন প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
সোমবার, ২৫ জুন ২০১২

আনন্দঘন পরিবেশে গত ২৩-২৪ শে জুন  দুই দিনব্যাপী "একতারা কাপ" ক্রিকেট টূর্নামেন্টে  চ্যাম্পিয়ন হয়েছেন  তারুন্যের দল দুরন্ত টাইগার্স। 

গত ২৩-২৪ শে জুন   দুই দিনব্যাপী "একতারা কাপ" ক্রিকেট টূর্নামেন্টে  চ্যাম্পিয়ন হয়েছেন  তারুন্যের দল দুরন্ত টাইগার্স।  ভার্জিনিয়ার লরটনস্থ নিউইটন হাইটস্ পার্ক, ফিল্ড ১ টি-টয়েন্টির আদলে নির্ধারিত ১০ ওভারের এই ক্রিকেট ম্যানিয়ায়  নক আউট পদ্ধতিতে আঠারোটি  দল এতে অংশ গ্রহন করে।

ফাইলালে  প্রতিদ্বন্দী সেঞ্চুরিয়ান্স  নিউ বেংগলী ক্লাবকে  পরাজিত করে একতারা কাপের নতুন চ্যাম্পিয়ান  দুরন্ত টাইগার্স। চূড়ান্ত খেলায় টসে জয়লাভ করে সেঞ্চুরিয়ান্স ক্লাব ১০ ওভারে ১০৭ রান সংগ্রহ করে। 

 

 টান টান উত্তেজনায় দুরন্ত টাইগার্স ৪ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে  ৬ উইকেটে   বিজয়ী হয়ে দ্বিতীয় একতারা  কাপ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে  দূরন্ত টাইগার্সের অধিনায়ক  বাবুর হাতে  চ্যাম্পিয়ন  ট্রফি তুলে দেওয়া হয়। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়  ইকবাল এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন এরশাদ। উভয় খেলোয়াড়ই দুরন্ত টাইগার্স দলের।  রানার আপ  হয় সম্পূর্ম তারুন্য নির্ভর দল সেঞ্চুরিয়ান্স  নিউ বেংগলী ক্লাব।

 

গত আসরের  চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় চিতা দল এবার প্রথম রাউন্ডেই বিদায় নেয়। দল গঠনে দেরীতে মাঠে নামাতে গতবারের বেশীর ভাগ খেলোয়াড় অন্য দলে অন্তর্ভুক্ত হলে দূর্বল দল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে নামে।

খেলার ধারা বর্ননাতে ছিলেন আসাদুজ্জামান, মীরু জংগী, মাসরুর হোসেন প্রমুখ। 

 একতারা গ্রুপের শেখ মাওলা মিলন, আরিফুর রহমান স্বপন, শাওন সহ  অন্যান্য সদস্যদের সক্রিয় ভুমিকাতে একটি সফল  টুর্নামেন্ট আয়োজনে সক্ষম হয়।  গ্রীষ্মের প্রচন্ড গরমকে উপেক্ষা করে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী  দুই দিনের এই খেলা উপভোগ করে।

এ ছাড়া এই খেলাকে কেন্দ্র করে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই স্বপরিবারে পিকনিকের আমেজে দুইদিন ব্যাপী এই খেলা উপভোগ করেন।

আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন

 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Comments  

 
#1 RE: একতারা কাপ ক্রিকেটে দুরন্ত টাইগার্স চ্যাম্পিয়ন Md. Ziaur Rahman 2012-06-27 00:23
Congratulation Babu!!! Tiger roars again...
Quote
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates