|
হুমায়ূন আহমেদের সর্ব শেষ আপডেট |
|
|
নিউজ-বাংলা ডট কম
|
|
শনিবার, ২৩ জুন ২০১২ |
|
 অস্ত্রোপচার শেষে আবারও ব্যথা অনুভূত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে বাসায় ফেরার একদিন পরই গতকাল ২২শে জুন গভীর রাতে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিউ ইয়র্কের ম্যানহাটেনের বেলভ্যু হাসপাতালের আবারও অস্ত্রোপচার করা হয়েছে।
গত ২১শে জুন বুধবার সন্ধ্যায় হুমায়ূন আহমেদের লিভারে ব্যথা অনুভূত হওয়ায় চিকিৎসকের পূর্ব পরামর্শ অনুযায়ী ২২শে জুব সকালে প্রথমে লেখককে জ্যামাইকা হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। পরে সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে বেলভ্যু হাসপাতালে নেয়া হয়। সেখানে নিউইয়র্ক সময় ২৩শে জুনের প্রথম লগ্নে এই হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার এই অস্ত্রোপচার নিউইয়র্ক সময় ২৩শে জুন শুক্রবার ভোর ৫টায় শেষ হয় । বর্তমানে তাকে রিকভারি ইউনিটে রাখা হয়েছে। এনেসথেসিয়ার কারণে এখনো তার জ্ঞান ফিরে আসেনি। আজ শনিবার তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হুমায়ূন আহমেদের ‘ইনটেস্টেটাইনে ইনজুরি’ খুঁজে পেয়েছেন। যার কারণে ক্ষত স্থান থেকে গ্যাস এবং রক্তক্ষরণ হচ্ছিল । হুমায়ুন আহমেদের শরীরে মাত্রাতিরিক্ত ব্যথার কারণও ছিল এটা। আর এ কারণেই তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে আবারও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বড় অস্ত্রোপচারের পর পরই আরেকটি বড় অস্ত্রোপচার শুভ লক্ষন নয়। ফলে হুমায়ুন আহমেদের দ্রুত ভাল হয়ে উঠার ক্ষেত্রে একটি ঝুকিপূর্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার পরিবারের পক্ষ থেকে হুমায়ুনের সুস্থতার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত ১২ই জুন বেলভ্যু হাসপাতালে হুমায়ূন আহমেদের শরীরে প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়। |
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|