| লা-গোয়ার্ডিয়া কলেজের পিকনিক |
|
| মতিউর রহমান লিটু, নিউইয়র্ক | |
| শনিবার, ২৩ জুন ২০১২ | |
|
গত ২০শে জুন মঙ্গলবার নিউইয়র্ক লং আইল্যান্ডের সানকেন মেডোপার্কে অনুষ্ঠিত হল লা-গোয়ার্ডিয়া কলেজের পিকনিক-২০১২। সকাল ১০ টায় কলেজের সামনে থেকে বাস ছেড়ে জনি খানের আনন্দময় পরিচালনায় গান আর কৌতুক নিয়ে সময় কাটিয়ে দেন সকলে। সানকেন মেডোপার্কে পৌছাতেই শুরু হয় ফ্রেন্ডলি ক্রিকেট খেলা। দুই দলনেতা গোলাম মাহমুদ ও ইফতি চৌধুরীর নেতৃত্বে সমানে সমান খেলা উপভোগ করে উপস্থিত সকলে। "মেয়েদের হাড়ি ভাঙ্গায়" প্রবাসের পরিচিত সঙ্গীত শিল্পি মিরা সিনহা প্রথম স্থান অধিকার করেন। প্রীতি ফুটবল খেলায় সাইয়েদ সিকদারের দল ১ গোলে পরাজিত হন মোখলেসুর রহমান সজিবের নেতৃত্বাধীন দলের কাছে। এছাড়া ছিল ভলিবল, সাতার কাটা, বিস্কুট দৌড়, বালিশ খেলা এবং সর্বশেষ আকর্ষন রাফেল ড্র। মাহাবুব আলম, সাইয়েদ সিকদার, মোকলেসুর রহমান সজিব, রিফাত হোসেন, সাইফুল ইসলাম, মাহামুদুল হাসান, জনি খান, পিন্টু চৌধুরী, সুমী, স্বপন, অপু, জহির সহ অন্যান্যদের আন্তরিক পরিচালনায় নতুন পুড়ান ছাত্রদের উপস্থিতিতে পিকনিক পরিনত হয় ছাত্র ছাত্রীদের মহোৎসবের এক মিলন মেলা। ৯;৩০ মিনিটে শেষ হয় আনন্দঘন পরিবেশে উদযাপিত পিকনিক-২০১২।
|
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|