| হুমায়ূন আহমেদ আবার হাসপাতালে |
|
| তৈয়বুর রহমান টনি নিউইর্য়ক | |
| শুক্রবার, ২২ জুন ২০১২ | |
|
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরে ব্যথা অনুভব করায় তাঁকে নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে জরুরি ভিত্তিতে আবারও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসক। অস্ত্রেপচার শেষে আবারও ব্যথা অনুভূত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে বাসায় ফেরার একদিন পরই জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের শরীরে জরুরি ভিত্তিতে আবারো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন তার চিকিৎসক। আজ বাংলাদেশ সময় শুক্রবার ১১টায় নিউইয়র্ক ম্যানহার্টেনের বেলভিউ হাসপাতালে তার অস্ত্রোপচার চলছিল। এদিকে তাঁর সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। আজ রাত সাড়ে ১২টায় হুমায়ুন আহমেদকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তার দেহে অস্ত্রোপচারে ৩-৪ ঘণ্টা সময় প্রয়োজন হবে বলে জানা গেছে। ১২ জুন ক্যানসার আক্রান্ত হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিন দিন আগে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|