| লীনে বাংলাদেশ কমিউনিটির জাকজমক বনভোজন অনুষ্ঠিত |
|
| বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে : | |
| শুক্রবার, ২২ জুন ২০১২ | |
|
ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ম্যাসাচুসেটস-এর লীন শহরে বাংলাদেশ কমিউনিটি অব লীন (বিসিএল)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক বনভোজন। বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে : ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে ম্যাসাচুসেটস-এর লীন শহরে বাংলাদেশ কমিউনিটি অব লীন (বিসিএল)-এর উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক বনভোজন। ম্যাসাচুসেটস-এর ঐতিহ্যবাহী সালেম শহরের সমুদ্রের তীর ঘেষা উইন্টার আইল্যান্ড পার্কে গত ১৭ জুন রোববার স্থানীয় নব গঠিত বাংলাদেশ কমিউনিটি অব লীনের বনভোজনে প্রচুর সংখ্যক বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু কিশোরের উপস্থিতি এক অভুতপুর্ন মিলন মেলায় পরিনত হয়। ম্যাসাচুসেটস-এ বাংলাদেশিদের বনভোজনে ইতিপুর্বে এত লোকের সমাগম আর কোথাও দেখা যায়নি। বনভোজনের এক ফাঁকে বিশ্ব বাবা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কেক কেটে উপস্থিত সকল বাবাদের মুখে কেক তুলে দেয়া হয়।
উক্ত বনভোজন অনুষ্ঠানে দিনব্যাপী নারী-পুরুষ ও শিশু-কিশোরদের জন্য ছিল নানা রকম খেলাধুলার ব্যবস্থা, মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন। বাংলাদেশ কমিউনিটি অব লীন-এর পরিচালনা পরিষদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, ইদ্রিস আলী ও মোহাম্মদ বেলাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোশিয়েশন অব নিউইংল্যান্ড (বেইন)-এর সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স, সাবেক সভাপতি শাহীন খান, মোহাম্মদ বেলাল, আবু কামাল আজাদ ও বিএনপি নেতা কাজী নুরুজ্জামান প্রমুখ। বোস্টনসহ বিভিন্ন শহর থেকে আসা রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা ছাড়াও নানা পেশার লোকজন উপস্থিত হয়ে বনভোজনটিকে সার্থক করে তোলেন। গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থি ছিলেন যথাক্রমে- পারভেজ চৌধুরী, নাহিদ সিতারা, ফিরোজ খাঁন চৌধুরী, নকিব উদ্দিন, আবু কামাল আজাদ,হাসানুজ্জামান সোহেল, মোহা. ওসমান গনি, শহিদুল ইসলাম প্রিন্স, মহিউদ্দিন খাঁন, বদিউজ্জামান নাসির, সৈয়দ সালাম শিলু, বদরে আলম, জাহিদ ওসমানী মামুন, পিয়ারু সাত্তার, মোহা. মনির হোসেন, ফরিদ চৌধুরী, শাহীন খাঁন, ইসরাত সায়েরা মু্ন, মেহেদী মু্ন, শফিকুর রহমান, আবু নাঈম পিন্টু, সিরাজুম মনির, সাজ্জাদুর রহমান সাজু ও নাফিজ চৌধুরী প্রমুখ।
|
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|