| হুমায়ূন আহমেদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন |
|
| তৈয়বুর রহমান টনি নিউইর্য়ক | |
| বৃহস্পতিবার, ২১ জুন ২০১২ | |
|
জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় হাসপাতাল ছাড়েন তিনি। চিকিৎসক ডা. জর্জ মিলার বলেছেন, তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় অপ্রত্যাশিতভাবে তাকে বাসায় ফেরার অনুমতি দেয়া হয়েছে। হুমায়ূন আহমেদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় হাসপাতাল ছাড়েন তিনি। চিকিৎসক ডা. জর্জ মিলার বলেছেন, তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় অপ্রত্যাশিতভাবে তাকে বাসায় ফেরার অনুমতি দেয়া হয়েছে। চিকিৎসকেরা তাকে দুই সপ্তাহ বাসায় পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বাংলা ভাষার জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ নির্ধারিত সময়ের আগেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। মঙ্গলবার নিউইয়র্ক সময় বেলা ১১টায় হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন। এ সময় তার ২ ছেলে নিষাদ ও নিনিত তাকে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে। অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম চিকিৎসক ডা. জর্জ মিলারের উদ্ধৃতি দিয়ে জানান, লেখকের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হওয়ায় অপ্রত্যাশিতভাবে তাকে বাসায় ফেরার অনুমতি দেয়া হয়েছে। ২৫শে জুন তাকে আবার পরীক্ষা করা হবে। ১২ই জুন অস্ত্রোপচারের পর পাঁচ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং দুই দিন কেবিনে থাকার পর মঙ্গলবার বাসায় ফিরেন জনপ্রিয় এ কথাসাহিত্যিক। |
|
| সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ ) |
| < পূর্বে | পরে > |
|---|