|
আমেরিকাতে আজ সামারের প্রথম দিন। |
|
|
নিউজ-বাংলা ডট কম
|
|
বুধবার, ২০ জুন ২০১২ |
|

উত্তর আমেরিকাতে আজ ২০শে জুন সামারের প্রথম দিন। আজ সারাদিন সূর্য আকাশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করে , অধিকতর সরাসরি কোণ থেকে সূর্য কিরণ বিচ্চিরণ করছে। এই দিন সূর্য সবচেয়ে বেশীক্ষন আকাশে বিচরণ করে বলে সামারের প্রথম দিনটি সবচেয়ে দীর্ঘদিন, সেই সাথে সবচেয়ে গরমের দিন।
অতিশয় গরমের মধ্যেও উত্তর আমেরিকাতে সামার আসে কর্মচাঞ্চল্যতা আর উচ্ছ্বলতা নিয়ে। তাই সকলেও সামারকে স্বাগত জানায় আনন্দ চিত্তে। পুরো গ্রীষ্ম জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। গ্রীষ্মের এই সময়েই সবচেয়ে বেশী ভেকেশন নিয়ে বেরিয়ে পরে ট্রিপে। তাদের অনেকেরই লক্ষ্য বীচের তপ্ত বালু কনার মাঝে শীতল লোনা পানির পরশ। রাতের আকাশে জোনাকীর আনাগোনা। ফুলে শোভিত বাগান কিংবা বাড়ীর আংগিনায় সব্জির সমাহার। এমনি নানা আয়োজনে সামারের প্রতিটি দিন ভরে উঠুক আনন্দময়। নিউজ-বাংলার পক্ষ থেকে রইল উষ্ণ শুভেচ্ছা। |
|
সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
|