News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২১ মে ২০১৩, মঙ্গলবার      
মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow বাল্টিমোরে বাংলাদেশ এসোসিয়েশন অব ম্যারীল্যান্ডের জমজমাট পিকনিক
বাল্টিমোরে বাংলাদেশ এসোসিয়েশন অব ম্যারীল্যান্ডের জমজমাট পিকনিক প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
সোমবার, ১৮ জুন ২০১২

গত  ১০ই জুলাই রবিবার বাংলাদেশ এসোসিয়েশন অব ম্যারীল্যান্ডের আয়োজনে ম্যারীল্যান্ডের এনাপলিসের কলেজ পার্ক ওয়েস্থ সেন্ডি পয়েন্ট স্টেট পার্কে অনুষ্ঠিত হল বার্ষিক বনভোজন (পার্কভোজন)।

গত  ১০ই জুলাই রবিবার বাংলাদেশ এসোসিয়েশন অব ম্যারীল্যান্ডের আয়োজনে ম্যারীল্যান্ডের এনাপলিসের কলেজ পার্ক ওয়েস্থ সেন্ডি পয়েন্ট স্টেট পার্কে অনুষ্ঠিত হল বার্ষিক বনভোজন (পার্কভোজন)। বাল্টিমোর প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক অংশগ্রহনে  এই বনভোজনে সকলেই ছিল প্রানবন্ত।

সেন্ডি পয়েন্ট স্টেট পার্কের সবুজের ছায়া ঘেরা এই সমাবেশে সামাজিক আড্ডা, সুস্বাদু বাংগালী খাবার আর রকমারী আয়োজনে একটি স্মরনীয় অপরাহ্ন উপভোগ করল সকলে। পিকনিকের বিশেষ আকর্ষন ছিল বাংলাদেরশের তারকা শিল্পী কুমার বিশ্বজিতের স্বপরিবারে অংশ গ্রহন। গান নয় প্রিয় শিল্পীর সাথে সামাজিক সান্নিধ্যে এসে অনেকেই ছিল দারুন উচ্ছ্বল। অনুষ্ঠান জুড়ে দ্বিতীয় প্রজন্মের শিশু কিশোরদের কাকলীমুখর উচ্চেয়াস ছিল লক্ষ্যনীয়।


বনভোজনের  সকাল ১১টা থেকেই লোকজন আসতে শুরু করে পিকনিক স্থলে। এরপর  নানা রকম খেলাধুলা এবং প্রতিযোগিতয়  মেতে উঠে সকলে।


সাথে   ছিল  আকর্ষনীয় র‍্যাফেল ড্র। ছিল সাংষ্কৃতিক অনুষ্ঠান।  এক কথায় বাংলাদেশ এসোসিয়েশন অব ম্যারীল্যান্ডের আকর্ষনীয় এই বনভোজনে আহত বাল্টিমোর প্রবাসীরা কাটিয়ে দিল একটি আনব্দঘন দিন।

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates