মূলপাতা arrow খবর arrow প্রবাস arrow মন্ত্রী রুহুল হকের সাথে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের মতবিনিময়
মন্ত্রী রুহুল হকের সাথে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের মতবিনিময় প্রিন্ট কর
নিউজ-বাংলা ডট কম   
শুক্রবার, ১৫ জুন ২০১২

গতকাল ১৪ই জুন  সন্ধ্যায় ভার্জিনিয়ার আর্লিংটনস্থ দেশী স্পাইস রেস্টুরেন্টে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডা. অফম রুহুল হকের  সাথে  মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি ডঃ শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা পরিচালনা  করেন সংগঠনের সাধারন সম্পাদক মাহমুদুন্নবী বাকী। মত বিনিময় সভার প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে এ জন্য দিনরাত পরিশ্রম করছেন। তিনি বলেন, সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে সরকার গঠনের পরপরই ইউনিয়ন পর্যায়ে প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।  এ পর্যন্ত প্রায় সাড়ে ১১ হাজার ক্লিনিক তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিএনপি’র জালাও পোড়াও রাজনীতি কর্মসূচির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভিতর সকল দ্বিধাদ্বন্দ ভুলে বিরোধী দলের সকল ধ্বংসাত্বক রাজনীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এই জন্য তিনি দলের সর্বস্থরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।

সভায় অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন ডঃ মযহারুল হক, এটর্নী আলমগীর, শামীম চৌধুরী, ডঃ গোলাম ফরিদ আক্তার। আরো বক্তব্য রাখেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের  সিনিয়র সহ সভাপতি সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল, যুগ্ম  সম্পাদক হারুনুর রশীদ এবং  আনোয়ার হোসেন, মোশারফ হোসেন দুলাল প্রমূখ।  নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates