|

বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা ও চয়নিকা শিল্পী গোষ্ঠী যৌথভাবে আয়োজিত “অরলান্ডো ফোবানার-২০১২”এর প্রস্তুতি চলছে । এই লক্ষ্যে সম্প্রতি কিসিমির সান রিসোর্টে ওরলান্ডো ফোবানার প্রস্তুতি কমিটির পরিচিতি সভা,মত বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় ।

বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা ও চয়নিকা শিল্পী গোষ্ঠী যৌথভাবে আয়োজিত “অরলান্ডো ফোবানার-২০১২”এর প্রস্তুতি চলছে । এই লক্ষ্যে সম্প্রতি কিসিমির সান রিসোর্টে ওরলান্ডো ফোবানার প্রস্তুতি কমিটির পরিচিতি সভা,মত বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয় । রাত সাড়ে ৯’টায় তিন পর্বের এই প্রস্তুতি সভায় সভাপতিত্বে করেন কমিউনিটি ব্যাক্তিত্ব ও ফোবানা ২০১২ এর চেয়ারম্যান ডা: মুরাদ খান ঠাকুর । 
ওরলান্ডো ফোবানা ২০১২ এর মেম্বার সেক্রেটারী বাবুল হাই এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ওরলান্ডো ফোবানার কনভেনর খালেদ ই খোদা । তিনি সম্মিলিত ভাবে সুষ্ঠ ও সুন্দরভাবে ফোবানা সম্মেলন সম্পন্ন করার জন্য কমিউনিটির সকলের সম্পৃক্ততা ও সহযোগীতা কামনা করেন । বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডার সভাপতি ফোবানা ২০১২ এর অন্যতম সংগঠক মোয়াজ্জেম ইকবাল ও চয়নিকা শিল্পী গোষ্টির সভাপতি স্বাধীন বাংলা বেতারের শিল্পী মোহম্মদ খসরু । ওরলান্ডো ফোবানা’র সফলতা ও কমিউনিটির সকলের সম্পৃক্ততা ও তিনদিন ব্যাপী সফল ও সুন্দর ফোবানা সফলতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্যা রাখেন কমিনিটি ব্যাক্তিত্ব ফোবানা ২০১২ চিফ কর্ডিনেটর ফখরুর হাসান শেলী , এডভাইজার জনাব মো: আলী ইসকান্দার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ও কো কনভেনর সাংবাদিক গোলাম সাদত জুয়েল । প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চয়নিকা শিল্পী গোষ্টির প্রতিষ্টাতা সভাপতি ফোবানা ষ্টিয়ারিং কমিটির নেতা জনাব কুদরত ই খোদা । জনাব কুদরত ই খোদা তার দীর্ঘ বক্তব্যে বলেন, ওরলান্ডোর দুটি সংগঠনের সহ অবস্থান ও একতায় ফোবানা কেন্দ্রিয় ষ্টিয়ারিং কমিটির মধ্যেও দুরত্ব ও মনোমালিন্য কমে গেছে । যা ইতিহাস হয়ে থাববে । তিনি বলেন , মত পার্থক্য ও দ্বৈত মত থাকতে পারে কিন্তু কমিউনিটির বৃহত্তর স্বার্থে ওরলান্ডো যে নজির স্থাপন করেছে তা অনুকরনীয় । কুদরত ই খোদা তার বক্তব্য চলাচালে ফোনে কথা বলেন ,ফোবানা ষ্টিয়ারিং কমিটির অন্যতম ব্যাক্তিত্ব ড. শহজাহান মাহমুদ , ফরিদ আক্তার ও জয়নাল আবেদীন এর সাথে । তারা ফোনে ওরলান্ডো ফোবানা ২০১২ এর যৌথ হোষ্ট ও সর্বসম্মত কমিটিকে অভিভাবদন জানান এবং সাফল্য কামনা করেন । তারা আরও বলেন , ওরলান্ডো ফোবানা হবে অতি আকর্ষনীয় ও প্রবাসীদের জন্য ডিজনী ওয়ার্ডের ফোবানা হিসাবে ইতিহাস হয়ে থাকবে । সভাপতির বক্তব্য , ফোবানা ২০১২ চেয়ারম্যান ডা: মুরাদ খান ঠাকুর বলেন,আমাদের কমিউনিটির মধ্যে যে একতা বিরাজ করছে তা ধরে রাখতে হবে । ওরলান্ডো ফোবানা সাফলতার মধ্যে পুরো কমিউনিটির ভাবমুর্তি জড়িত ,সকলে মিলে ব্যাক্তিস¦ার্থের উর্ধ্বে উঠে কাজ করতে হবে । অনুষ্টানের দ্বিতীয় পর্যায়ে মেম্বার সেক্রেটারী বাবুল হাই ও কুদরত ই খোদা ফোবানা ওরলান্ডোর ২০১২ কমিটিকে পরিচয় করিয়ে দেন । মেম্বার সেক্রেটারী বাবুল হাই তার সমাপনি বক্তব্যে - কমিউনিটির বৃহত্তর স্বার্থে ফোবানা সফলতায় সমাজের সকল স্তরের সহযোগীতা কামনা করেন , তিনি আরও বলেন - বৃহত্তর ফোবানা ইফেন্ট সফল করতে ছোট খাট ভ’ল ত্রুটির উর্ধ্বে উঠে সকলে মিলে একসাথে কাজ করতে হবে । অনুষ্টানের শেষ পর্যায়ে স্তানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান পুরো অনুষ্টানকে আকর্ষনীয় করে তুলে । স্তানীয় জনপ্রিয় শিল্পীরা রাত ২ টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন । রাতের ডিনারের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে , খাবারের দায়িত্বে ছিলেন ফুড কমিটির চেয়ারম্যান টিপু তাকে সহযোগীতা করেন বাবলু , জেসন চৌধুরী । মেম্বার সেক্রেটারী বাবুল হাই ঘোষনা দেন -ফোবানা ওরলান্ডো ২০১২ এর অফিস স্তাপিত হয়েছে বোম্বে প্লাজার মিলেনিয়েম ট্রাভেলস , এবং প্রতি রোববার দুপুর ১ টা থেকে ৫ পর্যন্ত মিটিং চলবে । কমিটির সকলকে প্রতি রোববার মিটিংয়ে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে । যে কোন প্রকার যোগাযোগ : খালেদ ই খোদা ৩২১ ৯৪৮ ৩৭৫১ বাবুল হাই ৩২১ ৯৪৫ ৪৭৪১ ফখরুল হাসান শেলী ৩২১ ২৩৯ ৫৭১৭ মোয়াজ্জেম ইকবাল ৩৫২ ৪৭০ ৭৬৬৬ মো: খছরু ৪০৭ ৫০৮ ১৩০৯, দেওয়ান আসিফ ৪০৭ ২৫৫ ০০২৬ গোলাম সাদত জুয়েল ৪০৭ ৮৩২ ২৮৮২ , মো: শাহীন ৪০৭ ৪২৭ ৯৭১৭ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে । |