News-Bangla - নিউজ বাংলা - Bangla Newspaper from Washington DC - Bangla Newspaper

২১ মে ২০১৩, মঙ্গলবার      
মূলপাতা arrow খবর arrow বিদেশ arrow বৃদ্ধ মানুষের চাপে অর্থনীতি
বৃদ্ধ মানুষের চাপে অর্থনীতি প্রিন্ট কর
নিউজ-বাংলা ডেস্ক   
বুধবার, ১৮ এপ্রিল ২০১২

বিশ্বব্যাপী গড় আয়ু বৃদ্ধি

প্রত্যাশার চেয়েও বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু তিন বছর বেড়ে গেছে। ফলে বয়োবৃদ্ধ মানুষের ভরণ-পোষণের পেছনে খরচ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের সরকারি ব্যবস্থাপনা ও পেনশন তহবিল অত্যন্ত দুর্বল বলে প্রতিপন্ন হচ্ছে। সমপ্রতি আইএমএফ পরিচালিত এক গবেষণায় এমন চিত্রই উঠে এসেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জন্ম নেয়া বয়োবৃদ্ধ প্রজন্ম ইতিমধ্যেই পশ্চিমা বিশ্বের দেশগুলোর বাজেটে চাপ ফেলা শুরু করেছে। বিশেষ করে অগ্রসর অর্থনীতির দেশগুলোতে ২০৫০ সালের মধ্যে প্রতি একজন কর্মজীবীর বিপরীতে একজন নির্ভরশীল বৃদ্ধ থাকবেন। গবেষণায় দেখা গেছে, এটি একটি বৈশ্বিক সমস্যা এবং যে রকম ধারণা করা হয়েছিল দীর্ঘজীবন তার চেয়েও বেশি ঝুঁকি তৈরি করছে। ‘বর্তমানের প্রত্যাশার চেয়ে ২০৫০ সালে প্রত্যেকেই যদি আরো মাত্র তিন বছর বেশি বাঁচে তাহলে প্রতি বছরের জিডিপি’র ১ থেকে ২ শতাংশ অতিরিক্ত সম্পদের প্রয়োজন হবে,’ গবেষণায় বলা হয়। শুধু যুক্তরাষ্ট্রে অতিরিক্ত তিন বছরের জন্য ব্যক্তিগত পেনশন খাতে নয় শতাংশ অতিরিক্ত বরাদ্দ রাখতে হবে। তাই আইএমএফ বিশ্বের সরকার ও ব্যক্তিগত খাতের প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘজীবনের ঝুঁকি মোকাবিলার জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে।

 

সর্বশেষ আপডেট ( শনিবার, ১৭ নভেম্বর ২০১২ )
 

Add comment


Security code
Refresh

< পূর্বে   পরে >
Free Joomla Templates